প্রকৃত সিমান্তরেখায় মেনে নেওয়া হবে না চিনের হস্তক্ষেপ, কড়া বার্তা বিপিন রাওয়াতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রকৃত সিমান্তরেখায় মেনে নেওয়া হবে না চিনের হস্তক্ষেপ, পূর্ব লাখাদাখে বহাল রয়েছে উত্তেজনা। অষ্টম দফার বৈঠকে বসছে ভারত ও চিন। লাদাখ সিমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই ফের এই বৈঠক। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত স্পষ্ট ভাবে জানি দিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোন রকমের পরিবর্তন মেনে নেওয়া হবে না। শুক্রবার বৈঠকের আগেই চিনের উদ্দেশ্যে বার্তা দিলেন বিপিন রাওয়াত

আরও পড়ুনঃ শাহ যাওয়ার পর খোঁজ রাখেননি কেউ,গীতা মেহালিকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার।

প্রসঙ্গত, এদিন লাদাখ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারত ও চিনের মধ্যে অষ্টম দফার কর্পস কমান্ডার স্তরের বৈঠক হওয়ার কথা। তার আগেই চিনকে সতর্কবার্তা দিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। এদিন ডিফেন্স ন্যাশনাল কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবস্থা ফেরানো চেষ্টা করা হচ্ছে।

LOC-তে চিনের আর কোন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সীমান্তে উত্তেজনা এখনও বহাল আছে বলে জানান তিনি। ্তিনি জানান, সীমান্তে উস্কানিমূলক পদক্ষেপ নিয়েই চলেছে চিন। এদিন শুধু চিনকেই নয় পাকিস্তানকেও সতর্ক কেরেছেন বিপিন রাওয়াত।

প্রকৃত সিমান্তরেখায় মেনে নেওয়া হবে না চিনের হস্তক্ষেপ, তিনি বলেন, জম্মু-কাশ্মীরে পাকিস্তানের পদক্ষেপের ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে ক্রমাগত। পাশাপাশি তিনি ইসলামাবাদকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলেও আক্রমণ করেন। তিন দশক ধরে ভারত বিরোধী সন্ত্রাসবাদ কার্যকলাপে মদত দিয়ে চলেছে পাকিস্তান সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন