Mouni Roy-Suraj Nambiar: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চার হাত এক করছেন মৌনী-সূরজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিয়ের মরশুমে একের পর বিয়ে সারছেন সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষও। এতে বাদ গেলেন না নাগীনের অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। বিয়ের পিঁড়িতে বসার কয়েক ঘণ্টা আগে হবু স্বামীর সঙ্গে ছবি দিলেন মৌনী রায়। এই প্রথম নিজের বিয়ে এবং প্রেম নিয়ে প্রকাশ্যে পোস্ট করলেন কোচবিহারের কন্যে। অনুরাগীদের সঙ্গে পরিচয় করালেন তাঁর হবু স্বামী সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar)। ছবি দিলেন ইনস্টাগ্রামে (Instagram)।

আরও পড়ুনঃ Weather Updates: কড়া ঠান্ডার মধ্যেও রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যে দেখা মিলবে বাঘা শীতের

মৌনীর পাশাপাশি মুম্বইয়ের টেলি তারকারাও নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে শুরু করে দিয়েছেন। সাদা পাঞ্জাবি পাজামায় সূরজ, লাল ওড়না জড়ানো মৌনী। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যুগল। একে অপরকে আলিঙ্গন করে। ছবি দিয়ে মৌনী লিখলেন, ‘এভরিথিং’। অর্থাৎ সূরজ তাঁর সব। তাঁর বিশ্ব ব্রহ্মাণ্ড।

মন্তব্য বাক্সে তারকাদের ঢল। বর-কনেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন জেনিফার উইঙ্গেট, রাধিকা মাদন, আশা নেগী, মন্দিরা বেদীরা। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর এবং কনের সঙ্গে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন কনের বন্ধু মন্দিরা। টেলি তারকা অর্জুন বিজলানিও তাঁর ইনস্টাগ্রামে ‘নাগিন’-এর সঙ্গে ছবি দিয়েছেন।

পাপারাৎজিদের দৌলতে মৌনীর বিয়ের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বিয়ের আনন্দে মাতোয়ারা কনে কখনও একাই নাচছেন, কখনও আবার হবু স্বামীর হাত ধরে। গোয়ার সূর্যাস্ত দেখতে দেখতে মৌনীর আনন্দে শামিল হয়েছে পরিবার, বন্ধুবান্ধব।

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চার হাত এক করছেন মৌনী-সূরজ

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চার হাত এক করছেন মৌনী-সূরজ
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চার হাত এক করছেন মৌনী-সূরজ

বৃহস্পতিবারই দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতে বিয়ে করবেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-র খলনায়িকা। শোনা যাচ্ছে বর-কনে সাজবেন সাদা পোশাকে। কোচবিহার থেকে তত্ত্ব সাজিয়ে নায়িকার পরিবার পৌঁছে গিয়েছেন গোয়াতে। করোনা পরিস্থিতিতে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারবেন বলিউড তারকা। অনুষ্ঠানে আমন্ত্রিতদের বিবাহ বাসরে প্রবেশের আগে দেখাতে হবে কোভিড পরীক্ষার রিপোর্ট।

বিয়ে হল মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ারের। বরের পরিবারের কথা মেনে মালয়ালী রীতিতে বিয়ে হল বাঙালি কন্যের। বৃহস্পতিবার সকাল সকাল গোয়ায় সাতপাক ঘুরলেন তাঁরা। বিয়ের প্রথম ছবি ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, টুইটারে। ঝলমলে নববধূর সাজে মজে ভক্তরা। ‘যুগল’ থেকে ‘দম্পতি’ হলেন তাঁরা। গোয়ার আকাশে বাতাসে এখন কেবল বিয়ের গন্ধ। দুই সংস্কৃতির মিলনের আনন্দ।

moun 3সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে। মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী। ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।

mouni 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন