করোনায় কঠোর প্রশাসন, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ঠেকাতে কঠোরতম পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ থেকেই শুরু হয়েছে ধরপাকড়। কিছু এলাকায় অবস্থা এমনই যে, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম!! তবে তাঁর আগে অবশ্য অন্য একটি পদক্ষেপও রয়েছে মাঝে। কঠোর উদ্যোগ নিয়েছে বারাকপুর প্রশাসন। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে করা হবে র‍্যাপিড টেস্ট। আর টেস্ট পজিটিভ হলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে।

আরও পড়ুনঃ আপনি সুরাপ্রেমী? কোভিড হয়েছে? জানুন আবার কবে থেকে মদ্যপান করতে পারবেন

আজ বারাকপুরের পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে এই নজিরবিহীন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। বৈঠকের শেষে জানানো হয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি পুর এলাকায় সোমবার ও বৃহস্পতিবার দোকান এবং বাজার বন্ধ থাকবে। এই দুদিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।

পাশাপাশি এদিন ডানলপ সুপার মার্কেটে যৌথ অভিযান চালায় বরানগর পুরসভা ও বরানগর থানার পুলিশ। করোনা আবহে সরকারি নির্দেশ অগ্রাহ্য করে খোলা দোকান গুলিতে অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে,  দোকান খোলা রাখায় বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। করোনার বাড় বাড়ন্ত আবহে সোম, বুধ, শুক্র বাদে সপ্তাহের বাকি দিনগুলি ডানলপ সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

করোনায় কঠোর প্রশাসন, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম

করোনায় কঠোর প্রশাসন, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম
করোনায় কঠোর প্রশাসন, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম

উল্লেখ্য, রাজ্যের মধ্যে দ্বিতীয় সংক্রামিত জেলা এই মুহুর্তে উত্তর ২৪ পরগণা। শেষ বুলেটিন অনুযায়ী এই জেলায় শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। সার্বিক ভাবে এই জেলায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯ জনের। করোনার তৃতীয় ঢেউ যাতে এই জেলায় আরও বিপর্যয় না দেকে আনতে পারে তাঁর জন্যে সচেষ্ট হয়েছে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন