নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যেসব রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন বাড়ছে তার মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তার পরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরল ও গুজরাট। বেশ কয়েকটি রাজ্যকে নিয়ে চিন্তিত কেন্দ্র। যার মধ্যে সব থেকে উপরে রয়েছে বাংলা। এই পরিস্থিতিতেই সামনে এল রাজ্য সরকার প্রদত্ত আজকের কোভিড বুলেটিন।
আরও পড়ুনঃ কেন্দ্রের রেড অ্যালার্ট, কোভিডের ভরকেন্দ্র কলকাতা, পূর্ণ লকডাউন সময়ের অপেক্ষা?
রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ১১৭। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৪ হাজার ১৫ টি। এদিন টেস্ট হয়েছে ৭১ হাজার ৭৯২ টি।

গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তৃতীয় স্থানে হাওড়াকে টপকে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। চতুর্থ স্থানে রয়েছে হাওড়া জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার, মৃত ২৩! দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান

কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে সাপ্তাহিক পজিটিভিটি রেটে ৫ শতাংশের উপরে সংক্রমণ ঘটেছে দেশের ৩০০ টি জেলায়। ৫ শতাংশ পজিটিভিটি রেট কে বেঞ্চমার্ক হিসেবে ধরা হচ্ছে। ৫ শতাংশের উপরে পজিটিভিটি রেট হলেই সেই জেলায় রেড অ্যালার্ট জারি করতে হবে। প্রযোজনে পূর্ণ লকডাউন করতে হবে। বাংলা এই ৫ শতাংশ পজিটিভিটি রেট ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই। রাজ্যের পজিটিভিটি রেট আজ ৩০.৮৬ শতাংশ। ফলে লকডাউনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



