সংক্রমণের নিরিখে দ্বিতীয় বাংলা, দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত প্রায় ২ লাখ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে এখন পর্যন্ত তেমন ভাবে প্রাণহানি না হলেও ক্রমশ বাড়ছে ভয়। সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে বিশেষজ্ঞরা আতঙ্কিত। নতুন সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড গ্রাফ দেখে শঙ্কিত চিকিৎসক মহল। একাধিক রাজ্যে গোষ্ঠি সংক্রমণের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত প্রায় ২ লাখ।

আরও পড়ুনঃ Weather Update: বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি রাজ্যে, কি বলছে হাওয়া অফিস

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। গতকাল অর্থাৎ রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২.৬ শতাংশ। প্রতি ১০০ টি টেস্টে আক্রান্তের সংখ্যা ১৩ ছাড়িয়ে গেছে। দেশের পজিটিভিটি রেট এখন ১৩.২৯ %। সার্বিক ভাবে অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। একদিনে এই রাজ্যে ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বাংলাজুড়ে। এরপরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক। করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে আজ থেকে দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকাকরণ।

সংক্রমণের নিরিখে দ্বিতীয় বাংলা, দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত প্রায় ২ লাখ।

সংক্রমণের নিরিখে দ্বিতীয় বাংলা, দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত প্রায় ২ লাখ।
সংক্রমণের নিরিখে দ্বিতীয় বাংলা, দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত প্রায় ২ লাখ।

রাজ্যের মোট ২২ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি, ১০.৫ লক্ষ স্বাস্থ্যকর্মী এবং ৭.৫ লক্ষ প্রথম সারির যোদ্ধাকে আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এদিকে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আজ একাধিক রাজ্যের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে করোনার বুস্টার ডোজ এবং সার্বিক লকডাউনের সম্ভাবনা নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন