পুজোর পরেই কি লোকাল ট্রেন চলবে? কি জানালো পূর্ব রেল জানুন বিস্তারিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর পরেই কি লোকাল ট্রেন চলবে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর দুর্গাপুজো অনেকটাই আলাদা। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা হলেও লোকাল ট্রেন চালু হয়নি। কোথাও যেতে হলে বাসে যেতে হবে। কিন্তু অনেক মানুষের বাসে যাতায়াত করাটা খুবই সমস্যা।লোকাল ট্রেন চালু করার ব্যাপারে অনেক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ।পূর্ব রেল লোকাল ট্রেন চালানোর ব্যাপারে প্রস্তুত। দুর্গা পুজোর মধ্যে না হলেও, পুজোর পরে লোকাল ট্রেন চালানো হতে পারে।

আরও পড়ুনঃ বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের জেরে পুজোর দিনগুলিতেও বৃষ্টিপাত। জানাল আবহাওয়া দপ্তর।

পূর্ব রেল সূত্রে খবর,লোকাল ট্রেন চালানো হলে বেশ কয়েকটি নির্দেশিকা জারি হতে পারে।সেই নির্দেশিকা প্রস্তুত করা হচ্ছে বলে।এই বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে পূর্ব রেল। শহরতলি ও নিত্যযাত্রীদের তরফ থেকে একাধিক আবেদন পাওয়ার পরেই প্রস্তুতি নিতে শুরু করে পূর্ব রেল।পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে,তাদের কোনও সমস্যা নেই ট্রেন চালানোর বিষয়ে। রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে অনুমতি পেলেই লোকাল ট্রেন চালানো হবে।

লোকাল ট্রেন চালানো হলে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে।এর মধ্যে রয়েছে ‘ট্রেনের প্রতিটি কোচে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া। হাওড়া ও শিয়ালদা থেকে নজরদারি চালানো, সামাজিক দূরত্ব মেনে চলা’ ইত্যাদি।পূর্ব রেল জানিয়েছে ‘শহরতলির স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ই পাস চালু করা হোক। এতে প্রত্যেক স্টেশনে ভিড় কমবে ও সুশৃঙ্খল ভাবে তা নিয়ন্ত্রিত করা যাবে। এজন্য এক যোগে কাজ করতে হবে রাজ্য পুলিশ ও জিআরপিকে।’

পুজোর পরেই কি লোকাল ট্রেন চলবে? পশ্চিমবঙ্গে বিজেপি সহ ডান-বাম সমস্ত রাজনৈতিক দলও লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের উপর।এই অবস্থায় কেন্দ্র সরকার লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে। সূত্রের খবর, ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে যে লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনও অসুবিধে নেই। তবে চাই রাজ্যের অনুমতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন