ভারতীয় ক্রিকেটে অচলাবস্থা, বিরাটের মন্তব্যের পর সৌরভের পদত্যাগের দাবি দেশজুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই কার্যত বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন বিরাট। যা প্রকাশ্যে আশা মাত্রই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই কে নিশানা করে কার্যত বোমা ফাটান বিরাট। যা শোনা মাত্রই সৌরভ গাঙ্গুলির পদত্যাগের দাবি ওঠে দেশ জুড়ে ।

আরও পড়ুনঃ বোর্ড সমস্ত কিছু দেখবে, বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের তরফ থেকে টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব না ছাড়ার কথাই বলা হয়েছিল বিরাটের কাছে। তবে সেসবে একেবারেই কান দেননি আরসিবির এই বর্তমান অধিনায়ক। যারফলে বাধ্য হয়েই তাঁকে সরিয়ে রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবে ক্রিকেট বোর্ড।

তবে সমস্ত কিছু নস্যাৎ করে দিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট বলেন,“টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার আগে বিসিসিআই কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম।তাঁদের আমার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। আমার কথা শোনার পর বিসিসিআই কর্তারা ব্যাপারটা খুব ভাল ভাবে নিয়েছিল। সবার সঙ্গে খুব ভাল ভাবে কথা হয়েছিল। সেটা নিয়ে কারও মনে কোনও সংশয় ছিল না। কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্যই সেই সিদ্ধান্তে সবাই সহমত পোষণ করেছিল। তবে সেই আলোচনায় এটাও বলেছিলাম যে আমি টেস্ট ও একদিনের দলকে নেতৃত্ব দিতে চাই।”

পাশাপাশি বিরাট আরও বলেন,  “ আমি আরও একটা বিষয় জানিয়েছিলাম। আমার টেস্ট ও একদিনের দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকলেও, বিসিসিআই চাইলে আমাকে বাকি দুই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে পারেন। আমি দেশকে কোনও আইসিসি (ICC) ট্রফি দিতে পারিনি, তাই হয়তো আমাকে সরানো হয়েছে। আমি বোর্ডের যুক্তিটা বুঝতে পারছি। তবে আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার কোনও কাজে বা কোনও পদক্ষেপে কখনও ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে না। প্রথম দিন থেকে যে মানসিকতার সঙ্গে খেলেছি, সেই একই আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলব।” বিসিসিআই প্রেসিডেণ্টের প্রতি এই অপ্রত্যাশিত আক্রমন ঘিরে কার্যত শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।

 

ভারতীয় ক্রিকেটে অচলাবস্থা, দাদার পদত্যাগের দাবি নেটমহলে

It has been made keeping future roadmap in mind': Sourav Ganguly on Virat Kohli's decision to step down as T20 captain | Cricket - Hindustan Times
ভারতীয় ক্রিকেটে অচলাবস্থা, বিরাটের মন্তব্যের পর সৌরভের পদত্যাগের দাবি দেশজুড়ে

এরপরেই সৌরভের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের অধিকাংশ। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অনেকে লেখেন, “সৌরভ একজন মিথ্যাবাদী।” কেউ আবার বলছেন, সৌরভের আসল চেহারাটা সকলের সামনে চলে এল। আবার কেউ বলেই বসলেন যে, “দলের সেরা ক্রিকেটারের সঙ্গে আপনি এমন ব্যবহার করতে পারেন না। গোটা বিষয়টা খুবই দুঃখের এবং লজ্জাজনক।” পাশাপাশি সৌরভের পদত্যাগের দাবিও জানান অনেকে। যা নিয়ে বর্তমানে সরগরম ভারতীয় ক্রিকেটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন