নজরবন্দি ব্যুরোঃ আজ সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি।
আরও পড়ুনঃ এখনই কোনও পদক্ষেপ নয়, আদালতের নির্দেশে স্বস্তিতে মিঠুন চক্রবর্তী
জখম হয়েছেন তৃণমূল নেত্রী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া যাচ্ছেন সায়ন্তিকা। হাতে চোট পেয়েছেন অভিনেত্রী।
ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। এই ঘটনার পরে সায়ন্তিকা কলকাতায় না ফিরে বাঁকুড়া ফিরে যান।
সায়ন্তিকার দুর্ঘটনা কি অন্তর্ঘাত? প্রশ্ন তুললেন নেত্রী নিজেই
আজ সন্ধেতে বাঁকুড়া সার্কিট হাউস থেকে সাংবাদিক সম্মেলন করে নেত্রী জানান, ”এই দুর্ঘটনা খুব স্বাভাবিক নয়। ওই লরিটি পুলিশের গাড়িকেও ধাক্কা মেরে পালাতে চাইছিল। এত সাহস কোনও গাড়িরই হয় না সাধারণত।”



