নজরবন্দি ব্যুরোঃ বুধবার সকালে তামিলনাড়ুর কোন্নুরে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জীবিত রাওয়াত, তবে তিনি আহত এবং অগ্নিদগ্ধ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে আশঙ্কাজনক স্ত্রী মধুলিকা। এখনও অবধি ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ Breaking News: কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনা, ভিতরে ছিলেন বিপিন রাওয়াত
সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোটা বিষয়টি নিয়ে সংসদে বর্ণনা দেবেন তিনি। শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঘটনাস্থলে উপস্থিত হতে চলেছেন তামিলনাড়ুর একাধিক প্রশাসনিক আধিকারিক সহ বনমন্ত্রী। সুলুর এয়ারবেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রধান ভিআর চৌধুরী।
Visuals of rescue operation. pic.twitter.com/L5ELSyh2u0
— Ieshan Wani (@Ieshan_W) December 8, 2021
জানা গিয়েছে এদিন ভারতীয় বিমানের এমআই-১৭ভি৫ এ চড়ে তামিলনাড়ুর সুলুর থেকে উধাগমনদালমের উদ্দেশ্যে রওনা দেন ১৪ জন সেনা জওয়ান। এখনই অবধি পাওয়া খবর অনুযায়ী ১৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। যেভাবে দেহ উদ্ধার হয়েছে তা দেখে চিহ্নিত করা অসম্ভব। জানাচ্ছেন প্রাক্তন আর্মি চিফ জেনারেল জেজে সিং।
আহতদের দুইজনের দেহ প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। ইতিমধ্যে ওয়েলিংটনের মিলিটারি বেসে তাঁদের চিকিৎসা চলছে। সেনা সূত্রে খবর, এমআইয়ের হেলিকপ্টারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল। ঘন জঙ্গলের আবহাওয়া নিয়ে কেনই বা আগে কোনও তথ্য দেওয়া হয়নি। দিল্লীতে বৈঠকে বসছেন উচ্চপদস্থ আধিকারিকরা।
জীবিত রাওয়াত, যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
২০১৯ সালে ভারতীয় সেনার প্রধানের দায়িত্বভার পান তিনি। এরপর থেকে একাধিক সফল অপারেশন চালিয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে সারা দেশ।



