KMC Election 2021: প্রার্থী নিয়ে ক্ষোভ, দীর্ঘ অনশনে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের বাকি আর মাত্র ১২ দিন। তবুও তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ কাটছে। লাগাতার অনশনের জেরে হাসপাতালে ভর্তি হলেন ৬০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী সদিয়া হোসেইন। মঙ্গলবারেই চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ KMC ELECTION 2021 : এবার বাড়তি সতর্কতা, পুরভোট নিয়ে বিশেষ ঘোষণা কমিশনের

২৬ নভেম্বর কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। কিন্তু একাধিক জায়গায় প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ দেখা দেয় তৃণমূল নেতাদের মধ্যে। সেই ঘটনা শুরু হয়েছে কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে ঘিরে। প্রথমে ওই কেন্দ্র থেকে মহম্মদ ইয়েজুজার রহমানকে প্রার্থী করা হয়। পর বদল করে ওই কেন্দ্র প্রার্থী করা হয় বিদায়ী কো-অর্ডিনেটর কাইজার জামিলকে। তখন থেকেই বিক্ষোভে নামেন তৃণমূলের একাংশ।

প্রথমে কালীঘাটে গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। কিন্তু সেখানেও সমস্যার সমাধান হয়নি। তাই লাগাতার অনশনে নামতে বাধ্য হন তাঁরা। টানা ১০ দিন ধরে অনশনের জেরে হাসপাতালে ভর্তি করতে হয় নাফিসাকে।

কিন্তু প্রার্থী বদলের জন্য এখনও আন্দোলন করে লাভ নেই। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেছে। তাই আর প্রার্থী বদল করতে পারবেন না তাঁরা। তবে কী নির্দলের কোনও প্রার্থীকে সমর্থন করতে চলেছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা? নাকি নিশ্চুপ হয়ে সমর্থন করবেন অন্য দলকে? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ, শীর্ষ নেতৃত্বকে জানিয়ে মেলেনি সুফল

তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ, শীর্ষ নেতৃত্বকে জানিয়ে মেলেনি সুফল
তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ, শীর্ষ নেতৃত্বকে জানিয়ে মেলেনি সুফল

এবিষয়ে দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবশীষ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”আমি এবিষয়ে কিছু জানি না। জানলে ব্যবস্থা নেওয়া হবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন