SSC: সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, গ্রুপ ডি নিয়োগ ঘিরে ধোঁয়াশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলের গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ টন্ডল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে উপস্থিত হল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার হতে পারে মামলার শুনানি। 

আরও পড়ুনঃ SSC: শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি, CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের মামলার শুনানি হচ্ছিল সোমবার। মধ্য শিক্ষা পর্ষদের কাছে এই সংক্রান্ত হলফনামা আগেই চেয়েছিলেন বিচারপতি। সেই হলফনামা দেখার পর অসন্তুষ্ট হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কারণ, কমিশনের তরফে জানানো হয়েছে, সুপারিশ তাঁরা করেনি। আবার, কিন্তু হলফনামায় জানানো হয় সেই সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই নিয়োগের পর্দা ফাঁস করার জন্যে সিবিআই এর প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, কমিশন সুপারিশ যদি না করে, তা হলে কার হাত রয়েছে এই দুর্নীতির পেছনে তিনি তা জানতে চান। বিচারপতির প্রশ্ন, কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন? সেটা পরিষ্কার হওয়া প্রয়োজন। অদৃশ্য ভাবে কে রয়েছে এই ঘটনার পেছনে তাঁকে খুঁজে বার করতে হবে।

আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। কিন্তু বিষয়টি ডিভিশন বেঞ্চে গড়ানোয় ফের আইনি জটিলতা তৈরি হয়েছে।

সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বাড়ছে আইনি জটিলতা

সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বাড়ছে আইনি জটিলতা
সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বাড়ছে আইনি জটিলতা

কিন্তু কেমন দুর্নীতি? আদালত সূত্রে খবর, স্কুলের ১৩ হাজার শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্যে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কে সুপারিশ করেছিল রাজ্য। সেই মতো পরীক্ষা ও ইন্টারভিউ নেয় এসএসসি। পরে তাঁরা প্যানেল প্রকাশ করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, প্রকাশিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়মবহির্ভূত ভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন। এই দুর্নীতির পর্দা ফাঁস করে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন