কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ দুদিন পরে বেড পাওয়া যাবে না! করোনা আবহে পুজো নিয়ে শঙ্কিত শিলিগুড়ি। পুজোর আগে করোনার সংক্রমনকে নিয়ে চিন্তায় শিলিগুড়ির স্থানীয় প্রশাসন। রোজই বাড়ছে সংক্রমন দিনের পর দিন দিশান এবং চ্যাং এর হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন একের পর এক করোনা আক্রান্ত। পুজোর আগে শিলিগুড়িতে আবার নতুন করে সংক্রমন বাড়ায় বেশ চিন্তায় পরেছে প্রশাসন।
আরও পড়ুনঃ চিত্পুরের নয়াপট্টির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।
দুদিন পরে বেড পাওয়া যাবে না! করোনা আবহে পুজো নিয়ে শঙ্কিত শিলিগুড়ি। একে সংক্রমণ বাড়ছে তাঁর ওপর মাস্ক পরাতে লোকজনের অনীহা দেখা দেওয়ায় প্রশাসনের ভ্রূকুটি আরও কুঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শিলিগুড়ির এক কোভিড যোদ্ধা, চিকিৎসক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “যা অবস্থা তাতে আর দুদিন পরে বেড পাওয়াই মুষ্কিল হয়ে পড়বে।”
শিলিগুড়ি দিশানে গতকাল পনেরো জন নতুন করে করোনা আক্রান্ত ভর্তি হয়েছেন আর অন্যদিকে চ্যাং এর হাসপাতালে ভর্তি হয়েছেন কুড়ি জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েও আবার আক্রান্ত হবার খবরও পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে। আর এখানেই চিন্তা বেড়েছে প্রশাসনের।
করোনা আক্রান্তরা সুস্থ হয়ে আবার আক্রান্ত হচ্ছেন অন্যদিকে রোজ রোজ আক্রান্ত বাড়ছে কিছুতেই কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। এটা চিন্তা বাড়িয়ে তুলেছে ডাক্তারদের। এর উপরে সামনে দুর্গা পূজা, সেই পুজার ভীড়ে কে কিভাবে কোথায় যাবে এবং কোথায় থাকবে এটাও চিন্তায় ঘুম উড়েছে শিলিগুড়ি পুরোসভার।
পুজোর ভীড়ে সংক্রমনকে ঘিরে চিন্তায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ।ব্যাতিক্রম নেই শিলিগুড়িও। সাত মাসে করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে ভর্তি প্রায় ৯ হাজার আর এই সংখ্যা আর কতখানি এগোবে পুজতে সেটাই চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।



