শান্তিপুর থেকে দিনহাটা সর্বত্রই সবুজ ঝড় , লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে দিনহাটা ও দক্ষিনবঙ্গ থেকে শান্তিপুরের আসনে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি। তবে ফের নির্বচন ঘোষণা হতেই সেই দুটি আসনে জয় অব্যাহত রাখাই মূল লক্ষ্য হয় তাদের কাছে। তবে আজ সকাল থেকে ভোট গননা শুরু হওয়ার পর থেকেই সমস্ত কেন্দ্রে পিছিয়ে পড়ে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃফের বার্সেলোনায় ফিরতে চান মেসি  

সময় এগোনোর সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়ছে ৪ কেন্দ্রে। বলাবাহুল্য গত নির্বাচনে ব্যাপকভাবে জয় তুলে নিতে সক্ষম হলেও এই উপনির্বাচনে দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রটি সম্পূর্ণ ভাবে হাতছাড়া হতে চলেছে বিজেপির।

গত নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে পিছিয়ে থাকলেও এবারের এই নির্বাচনের দ্বাদশ রাউন্দের গননার শেষে প্রায় ১ লক্ষ ১ হাজার ৫০৯ ভোটে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। পাশাপাশি গোসাবা কেন্দ্র থেকে ১ লক্ষের লিড ছাড়িয়েছে ঘাসফুল শিবির।

শান্তিপুর থেকে দিনহাটা সর্বত্রই সবুজ ঝড় , বাড়ছে ব্যবধান

শান্তিপুর থেকে দিনহাটা সর্বত্রই সবুজ ঝড় , লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান

অপরদিকে শান্তিপুরে ৫ রাউন্দের গননার শেষে ১৫৫৪৮ ভোটে এগিয়ে ঘাসফুল ব্রিগেড। একইরকম ভাবে কাজল সিনহার খড়দা থেকে ষষ্ঠ রাউন্দের শেষে প্রায় ২৭ হাজার ৭৬৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

শান্তিপুর থেকে দিনহাটা সর্বত্রই সবুজ ঝড় , লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন