ভোডাফোনের কুকুর কৈলাস বিজয়বর্গী, মত তথাগত রায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মধ্যে সবথেকে বেশি লাইম লাইটে রয়েছেন তথাগত রায়। একাধিকবার দলের একাধিক পরিকল্পনা কিংবা মতামত নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। যা নিয়ে একাধিকবার গুঞ্জন দেখা দিয়েছে দলের অন্দরে। এবার ও তার অন্যথা ঘটালেন না বিজেপির এই বর্ষীয়ান নেতা। মিনিট কয়েক আগে কৈলাস বিজয়বর্গী নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন তথাগত রায়, যা ভালোভাবে দেখছেন না অনেকেই।

আরও পড়ুনঃকোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক নয় বিদেশিদের, ঘোষণা ভারত সরকারের

আজ  সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সেখানে একটি কুকুরের মুখের পাশে দেখা যায় কৈলাস বিজয়বর্গীর ছবি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে। তারপর যত সময় এগিয়েছে ততই কমেন্টের জোয়ার দেখা দিয়েছে সেখানে।

সেইমত এই বিষয়টিকে মোটেই ভালভাবে দেখছেন না নেটিজেনদের সিংহ ভাগ। অনেকেই সেখানে পাল্টা কমেন্ট করে জানতে চেয়েছেন, তাহলে কি এবার বাবুলের পথেই হাঁটতে চলেছেন তথাগত বাবু ? যদিও এর উত্তর দেবে সময়।

ভোডাফোনের কুকুর কৈলাস বিজয়বর্গী,কেন ? 

ভোডাফোনের কুকুর কৈলাস বিজয়বর্গী, মত তথাগত রায়ের

গত বিধানসভা নির্বাচনের পূর্বে নৌকা বিহারে তৃনমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোল উৎসবে মাততে দেখা গিয়েছিল বেহালা পূর্ব ও পশ্চিমের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার কে। যা নিয়ে ও মুখ খুলেছিলেন তথাগত রায়। তবে পাল্টা দিতে ভোলেননি টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। বলা যায় দলের নানা সিদ্ধান্তের সমালোচনায় সব সময়ই সরব থাকেন তথাগতবাবু। কিন্তু তাঁর বিরুদ্ধে কখনও পদক্ষেপ করার কথা শোনা যায়নি বিজেপির অন্দরে। তবে এখন কি হয় সেটাই দেখার।

ভোডাফোনের কুকুর কৈলাস বিজয়বর্গী, মত তথাগত রায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন