নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর থেকেই বিমান পরিসেবার উপর কিছুটা আঁটসাঁট ভাব বজায় রেখেছিল ভারত সরকার। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় গত কয়েক মাস ধরে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে আগের মতই পরিসেবা শুরু করা হয়েছে। তবে ভারতে আসা বিদেশিদের কে আগের মতই নিয়ম মেনে থাকতে হত হোম কোয়ারেন্টাইনে। তবে এবার বেশ কিছু শর্ত সাপেক্ষে ছাড় দিল ভারত সরকার।
আরও পড়ুনঃভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভের দিকে তোপ দাগলেন অনুপম
সেই অনুযায়ী বলা হয়েছে, বিদেশ থেকে যে সব যাত্রীরা ভারতে আসবেন তাদের সকলের জন্য আর আগের মত কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক নয়। যারফলে পূর্ণ ভ্যাকসিনেশন হওয়া ব্যক্তিবর্গ দের জন্য আজ থেকে আর কোয়ারেন্টাইন নীতি বন্ধ করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরে সেইসমস্ত যাত্রীদের করা হবে না র্যাপিড টেস্ট । বিমান যাত্রার পাশাপাশি এই নিয়ম কার্যকরী হচ্ছে জলপথের যাত্রীদের জন্য।
তবে এক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম, যেমন নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে নির্দিষ্ট ওয়েব সাইটে জমা করতে হবে যাত্রীদের কোভিড নেগেটিভের একটি ফর্ম। মূলত করোনার প্রকোপ কম এমন দেশগুলি থেকেই আপাতত যাত্রীদের আসার জন্য অনুমতি প্রদান করা হবে। তবে আগের মত কোয়ারেন্টাইন সিস্টেম না থাকলে ও পরবর্তী ১৪ দিন নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে সেই বিদেশি যাত্রীদের।
কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক নয় বিদেশিদের, জানাল সরকার

উল্লেখ্য বিষয় হল, সেই সমস্ত যাত্রীদের আগের মত কোয়ারেন্টাইনে না রাখা হলেও বিমানবন্দরে প্রবেশের সময় তাদের আরটিপিসিআর রিপোর্টের দিকে নজর রাখা হবে। পাশাপাশি যারা একটি মাত্র ডোজ সংগ্রহ করেছেন তাদের জন্য আগের মতই বহাল থাকবে সেই কোয়ারেন্টাইন প্রক্রিয়া।




