বিমানবন্দর থেকে ছবি ছেড়ে নেটিজেনদের চমকে দিলেন যশরত , এবার কি হানিমুনে দুজনে ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃদিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে অভিনেতা যশ দাসগুপ্ত কে স্বামী হিসেবে স্বীকার করেছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সেবার এই অভিনেতার জন্মদিনের কেকে হাজব্যান্ড ও সন্তানের বাবা হিসেবে যশ কে উল্লেখ করার পর থেকেই নেটিজেনদের আরও নজর কেড়েছে এই জুটি। আর এবার নিজেদের ছবি আপলোড করে সকলকে চমকে দিল এই জুটি।

আরও পড়ুনঃযাত্রীর অভাব, তাই বাংলা থেকে ১০ দূরপাল্লার ট্রেন চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিল রেল

এবার বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন নুসরত যশ। যেখানে নিজের ছবির পাশাপাশি রানওয়ের ধারে দেখা যায় যশ দাসগুপ্ত কে । যা দেখে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি ঈশান কে সঙ্গে নিয়েই ঘুরতে যাচ্ছেন দুজনে।
অনেকে আবার তাদের সঙ্গে ঈশানের কিছু ছবি আপলোড করার কথা জানালেও, এখন ও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে মনে করা হচ্ছে ঈশান কে সঙ্গে নিয়েই হয়ত ঘুরতে চললেন এই জুটি।

বিমানবন্দর থেকে ছবি ছেড়ে নেটিজেনদের চমকে দিলেন যশরত , হানিমুনে দুজনে ?

বিমানবন্দর থেকে ছবি ছেড়ে নেটিজেনদের চমকে দিলেন যশরত , এবার কি হানিমুনে দুজনে ?

অপরদিকে শোনা যাচ্ছে, জনপ্রিয় প্রযোজক এনা সাহার নতুন ছবিতে নাকি একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে  নুসরত ও যশ কে । উল্লেখ্য, আগে এনা সাহার প্রযোজিত ‘এসওএস কলকাতা’ ছবিতেও দেখা গিয়েছিল এই জুটিকে। মনে করা হয় সেখান থেকেই সমস্ত কিছু শুরু এই যশরতের।
বিমানবন্দর থেকে ছবি ছেড়ে নেটিজেনদের চমকে দিলেন যশরত , এবার কি হানিমুনে দুজনে ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন