যাত্রীর অভাব, তাই বাংলা থেকে ১০ দূরপাল্লার ট্রেন চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিল রেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে এমনিতেই লোকাল এক্সপ্রেস সহ বেশিরভাগ শ্রেণি এখন চলছে না। তার বদলে কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রথমত করোনার কারণে মানুষের বাইরে যাওয়ার প্রবণতা কমেছে। দ্বিতীয়তঃ করনা বৃদ্ধি মানতে গিয়ে সরকার ট্রেন চলাচলের উপরে বিভিন্ন আরোপ করেছে সব মিলিয়ে প্রায় দেড় বছর ধরেই দেশের ট্রেন চলাচলের উপরে প্রভাব পড়েছে।

আরও পড়ুনঃআদৌ কি ভারতীয় দলের কোচ হবেন দ্রাবিড় ? মুখ খুললেন সৌরভ

এবার যাত্রীর অভাবে বা বলা ভাল লসে রান করছে এমন বেশ কিছু ট্রেন কে চিরতরে বন্ধ করে দিল ভারতীয় রেল। বাতিল হওয়া ট্রেন গুলি হল হাওড়া-পুরুলিয়া আপ ও ডাউন লালমাটি এক্সপ্রেস আর চলবে না। বাতিল আপ ও ডাউন খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস।

এ ছাড়াও আপ ও ডাউন শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস, ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস, খড়্গপুর-হিজলি মেমু ট্রেনটি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। করোনা পরিস্থিতিতে অনেক ট্রেনই বাতিল ছিল। এবার এই ট্রেনগুলি পুরোপুরি না চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

যাত্রীর অভাব, তাই বাংলা থেকে ১০ দূরপাল্লার ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিল রেল

যাত্রীর অভাব, তাই বাংলা থেকে ১০ দূরপাল্লার ট্রেন চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিল রেল

বাতিল হওয়া ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য রাঁচি-পটনা এসি এক্সপ্রেস। সেইসঙ্গে রয়েছে  খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস । একই ভাবে পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস, খড়্গপুর-হিজলি মেমু ট্রেনগুলির মাধ্যমে স্থানীয় যাত্রীরা উপকৃত হতেন। কিন্তু রেলের বক্তব্য, ইদানীং এই ট্রেনগুলিতে একেবারেই যাত্রী হচ্ছে না। তাই এই ট্রেন গুলিকে ও বন্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার

যাত্রীর অভাব, তাই বাংলা থেকে ১০ দূরপাল্লার ট্রেন চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিল রেল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন