চলে গেলেন রামায়নের রাবণ , শোকের ছায়া অভিনয়ের জগতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেই ১৯৮৭ সাল থেকেই টিভির পর্দায় চলে আসছে রামানন্দ সাগরের রামায়ন। আর সেই সময় থেকেই রাবনের চরিত্রে অভিনয় করে আসছিলেন অরবিন্দ ত্রিবেদী। সময়ের সাথে সাথে নিজেকে যথেষ্ট সাবলিল করে তুলেছিলেন এই চরিত্রের সঙ্গে। যারফলে অতি অল্প সময়ের মধ্যেই খলনায়ক হিসেবে অভিনয়ের জগতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুনঃআসন্ন সিরিজ নিয়ে ভিডিও আপলোড ফেলুদার, রয়েছে একাধিক চমক 

সেইজন্য নিজের কেরিয়ারে ৩০০টির ও বেশি ছবিতে অভিনয় করেছিলেন অরবিন্দ। দক্ষতা ও অভিনয়ের জাদুতে সকলকে মাতিয়ে প্রায় ৭ বার খেতাব ও জিতেছিলেন গুজরাটি ফিল্মস থেকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে যথেষ্ট ভেঙ্গে পড়তে শুরু করেছিলেন তিনি। শুধুমাত্র অভিনয়ই নয় রাজনীতির আঙিনাতেও পরবর্তী তে প্রবেশ করেছিলেন তিনি।

এরপরে  ১৯৯১ সবরকন্ঠ থেকে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন এই অভিনেতা। তারপর বিপুলসংখ্যক ভোটে জয়যুক্ত সেই কেন্দ্র থেকে সাংসদ ও হয়েছিলেন তবে বয়স বাড়ার সাথে সাথে শরীরের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল তাঁর।

চলে গেলেন রামায়নের রাবণ

 চলে গেলেন রামায়নের খ্যাতনামা অভিনেতা , শোকের ছায়া অভিনয়ের জগতে

তবে গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের পছন্দের এই অভিনেতা। যারফলে শোকের ছায়া গোটা অভিনয়ের জগতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন