রাজ্যে অব্যাহত করোনা ঝড়। পুজো প্রাক্কালে ফের শীর্ষে কলকাতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত করোনা ঝড়। পুজো প্রাক্কালে ফের শীর্ষে কলকাতা! দেশের সাথে তাল মিলিয়ে আজও তাহ্যের সবকটি জেলাতে দাপিয়ে বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ। সাথে সমানতালে বেড়ে চলল মৃত্যু মিছিল। পর্যবেক্ষকদের মতে রাজ্যে ক্রমাগত মানুষের মাস্ক পরার অনীহা সংক্রমণ বেড়ে চলার পেছনে মূল কারন।

আরও পড়ুনঃ ২০ টাকাতেই পেটভর্তি খাবার। এবার গড়িয়াতে বামেদের শ্রমজীবী ক্যান্টিন।

রাজ্যে অব্যাহত করোনা ঝড়। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজ কলকাতা আর উত্তর ২৪ পরগনায় ব্যাপখাতে সংক্রমণ বেড়েছে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন।

আজকের ৩ হাজার ৩৫৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৪৩৯ জন। যা গতকালের থেকে ৩০৯ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৩২ জনের। মৃত ৫ হাজার ১৯৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৮৬ জন।

আজকের ২ হাজার ৯৮৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ২৬২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৯৭ হাজার ৯৮৮ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩৭ হাজার ৭৫৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৬ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৯৩ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন