নজরবন্দি ব্যুরোঃ উদ্বেগজনক হারে বাড়ছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গতকাল ৯৬৫ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। জেলাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। গতকাল স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা ও বিডিও-দের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার সল্টলেক, বারাসাত, টিটাগড়, দেগঙ্গা , বারাসাত, স্বরূপনগরে ডেঙ্গি উদ্বেগজনক হারে বাড়ছে।
আরও পড়ুনঃ ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৯২৩ জনকে চাকরির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।



উত্তরবঙ্গেও হানা দিয়েছে ডেঙ্গু। গতকাল শিলিগুড়িতে মৃত্যু হয়েছে সাড়ে তিন বছরের এক শিশুর। এই নিয়ে ৬ দিনে ৩ জন! আর আতঙ্ক কিংবা আশঙ্কা নয়, রাজ্যে দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি! সূত্রের দাবি এখনও অবধি রাজ্যে ১৮ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৩ জন শিলিগুড়ির বাসিন্দা। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে, মৃত্যু হয়, ডেঙ্গি আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশুর।

হাসপাতাল সূত্রে খবর, শালুগাড়ার বাসিন্দা ওই শিশু বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। বেসরকারি ল্যাবে টেস্ট করানোর পর, ধরা পড়ে সে ডেঙ্গি আক্রান্ত। এরপর কিছুদিন বাড়িতেই রেখেই শিশুর চিকিত্সা করা হয়। সোমবার অবস্থার অবনতি হওয়ায়, আনা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। কিন্তু মঙ্গলবার ভোরেই সব শেষ। মৃত্যু হয় সাড়ে তিন বছরের শিশুর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।


২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬৫, আর আতঙ্ক কিংবা আশঙ্কা নয়, রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি!

শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিত্সক চন্দন ঘোষের কথায়, শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি৷ চিকিৎসকেরা চেষ্টা করেন৷ শিশু রাতের দিকে কথা বলেছে, নিজে ওষুধ খেয়েছে৷ কিন্তু ভোররাতে হঠাৎ শিশু মারা যায়৷ সোমবার, শিলিগুড়ির আরোগ্য নিকেতন নার্সিংহোমে মৃত্যু হয়, ডেঙ্গি আক্রান্ত, দশম শ্রেণির ছাত্রীর। তার আগে, ১৪ তারিখ ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারান শিলিগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত রায় নামে পূর্ত দফতরের এক কর্মী।







