স্বাধীনতা দিবসের দিনও বাদ গেল না দলবদল, BJP থেকে TMC তে ৮০ টি পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনও বাদ গেল না দলবদল । রাজ্যজুড়ে তৃণমূল পালন করছে স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতার ৭৫ তম দিবস। সেইমতো রবিবার ঝারগ্রাম এর সাঁকরাইল ব্লকে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে তৃণমূল।

আরও পড়ুনঃ তালিবানি জঙ্গিদের দখলে আফগানিস্তান, পড়ুয়াদের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন SFI

আর সেখানেই স্থানীয় বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো হাত ধরে লাউদহ এবং আঁধারি গ্রামের প্রায় ৮০ টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো। বিধায়কের হাত থেকে তারা তৃণমূলের পতাকা তুলে নিয়ে দলে যোগদান করলেন। যারা বিজেপি থেকে দলে যোগদান করলেন তাদের বক্তব্য, বিজেপিতে কোন স্বাধীনতা ছিল না সেই কারণেই তারা স্বাধীনতা দিবসের দিনটিকে বেছে নিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবার জন্য।

তাদের আরও বক্তব্য, পরাধীন ভাবে কোন দলে থাকা যায় না। তাছাড়া বিজেপির সাথে এলাকার উন্নয়নের কোন সম্পর্ক নেই। লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপির সমর্থক বেশি ছিল। জঙ্গলমহলে লোকসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন অনেকেই। বিধানসভা ভোটে বিপুল সংখ্যক আসনসহ তৃণমূল সরকারে ফেরায় ফের জঙ্গলমহলে বিজেপির ভাঙ্গন শুরু হয়।

বেশকিছু পঞ্চায়েত তাদের হাতছাড়া হয়। ঝারগ্রাম এর নেতারা পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির তাছাড়া সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়। ঝাড়গ্রামের নেদাবহড়া পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির। হাতছাড়া হয় সাঁকরাইলের রোহিনী গ্রাম পঞ্চায়েতও। যদিও এই ভাঙ্গন নিয়ে বিজেপির দাবি ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে তৃণমূল তাদের দলে শামিল করছে।

স্বাধীনতা দিবসের দিনও বাদ গেল না দলবদল, BJP থেকে TMC তে ৮০ টি পরিবার

অন্যদিকে তৃণমূলের দাবি উন্নয়নে সামিল হতেই এই দলবদল। তৃণমূলের দাবি উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে তাঁরা এসেছিলেন, তারা তা করতে পারছিলেন না বিজেপিতে থেকে। পাশাপাশি দলবদলের পিছনে স্থানীয় নেতৃত্বের গোষ্ঠী দ্বন্দ্বও আছে বলে মনে করছেন তাঁরা। যদিও বিজেপির তরফে অন্তর্কলহের কথা অস্বীকার করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত