লকডাউনের পথে হাঁটল দিল্লী সরকার। আজ থেকে ৬ দিন লকডাউন দিল্লীতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।কোভিডের দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী।দেশের অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বস্ত করে টুইট করলেন।

আরও পড়ুনঃ “করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।” টুইট করে বললেন মুখ্যমন্ত্রী

এদিন মমতা টুইট করে লিখেছেন, ‘করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে রক্ষা করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আরও ওষুধ ও ভ্যাকসিন চেয়েছি। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।’  অপর দিকে দেশের রাজধানী দিল্লীর অবস্থা আরও খারাপ। সেখানে প্রতিদিন সংক্রমণ ২৫ হাজার ছারিয়ে গিয়েছে।

তাই আর কোন উপাই না দেখে আজ সোমবার রাত থেকে আগামী সোমবার সকাল ৫ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করলো  কেজরীবাল সরকার। লকডাউন চলাকালীন সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে।

তবে তার জন্য আলাদা ভাবে  আবেদন করে অনুমুতি নিতে হবে। রাজধানীতে সংক্রমণ হার পৌঁছেছে ৩০ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে ৬ শতাংশ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর