পালন হবে ‘স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ’, করোনার চেন ভাঙতে ৭ দিনের লকডাউন ঝাড়খন্ডে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পালন হবে ‘স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ’, জটিল পরিস্থিতি,আর সেই পরিস্থিতি সামাল দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড। ধীরে ধীরে সুস্থতার হার বাড়ার সঙ্গে আশার আলো দেখছিলো সাধারণ মানুষ। একে একে চালু হচ্ছিলো সমস্ত পরিষেবা। তার মধ্যেই ফের ফিরে এসেছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তাতেই একেবারে বেসামাল অবস্থা গোটা দেশের। ফের বন্ধ করা হচ্ছে বিদ্যালয়, পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিকেরা।

আরও পড়ুনঃ কোভিড বিধি মেনেই হবে মাধ্যমিক! প্রস্তুতি শুরু করছে পর্ষদ।

করোনার প্রথম ঢেউ কিছুটা স্তিমিত হবার পর একাধিক জায়গায় কোভিড বেড গুলি পরিণত করা হয়েছিলো নন কোভিড বেডে। বন্ধ হচ্ছিলো সেফ হোমগুলিও। একে একে খোলা হচ্ছে সব। দেশ জুড়ে ঘাটতি অক্সিজেন থেকে বেড সবকিছুর। একাধিক যায়গায় পর্যাপ্ত সরবরাহ নেই টিকার। তাঁর মধ্যেই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসেছে দ্বিতীয় ঢেউ। দিনে দিনে বড়েই চলেছে আক্রান্তের সখ্যা। গত ১৩ দিনের অধ্যে আজকে আক্রান্তের হার আল্প কম হলেও, কমেনি মৃত্যুর হার।  ভয়াবহ পরিস্থিতি দিল্লী ,মহারাষ্ট্রে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পুর্ন বা আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য গুলি। এবার এক সপ্তাহের লকডাউনের পথে হাঁটছে হেমন্ত সোরেনের রাজ্য ঝাড়খণ্ড। গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডে নতুন সংক্রমণের সংখ্যা ৩৯৯২, মৃত্যু হয়েছে ৫০ জনের। রাজ্যের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই লকডাউন। এই সাতদিন চালু থাকবে কেবল জরুরি পরিষেবা ।

পালন হবে ‘স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ’, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । জানানো হয়েছে ওই এক সপ্তাহে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা এবং কিছু ছাড়পাপ্ত বেসরকারি সংস্থা ছাড়া বন্ধ থাকবে সব অফিস। এক জায়গায় পাঁচ জনের বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। শুধু মাত্র কৃষি এবং বাড়িঘর নির্মানের কাজ চালু থাকবে রাজ্যে, এবং খোলা থাকবে সকল ধর্মীয় স্থান।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত