লাগামহীন করোনা, একদিনে দেশে আক্রান্ত ৬৫ হাজার মানুষ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগস্টের শুরু থেকেই দেশে প্রায় প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। সেই ধারা অব্যাহত থাকল বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে পড়লেন প্রায় ৬৫ হাজার মানুষ। আজ স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী দেশ এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪হাজার ৫৫৩ জন।

আরও পড়ুনঃ প্রতি ২২ মিনিটে একটি মৃত্যুর গড় নিয়ে রাজ্যে আক্রান্ত ২৯৯৭! #BreakingNews

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪ লাখ ৬১ হাজার ১৯৯ জন। অপর দিকে ১ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন  ১ হাজার ৭ জন। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৪৮ হাজার ৪০ জন।  তবে ইএ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ৩৮৩ জন মানুষ। এই মুহূর্তে দেশে সুস্থতার সংখ্যা  ১৬,৯৫,৯৮২ জন। সুস্থতার হার ৭০.৭৬ %। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২ কোটি ৭৬ লাখের বেশি মানুষের।দেশ এখন আক্রান্তের সংখ্যাতে  বিশ্বে দ্বিতীয় স্থানে।

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই উঠে এসেছে তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি। ষষ্ঠস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার।

মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩,৪০৮ জন সুস্থ হয়েছেন। ওই রাজ্যে ৩,৮১,৮৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখনও ১ লক্ষ ৪৭ হাজারের বেশি সক্রিয় কেস র‌য়েছে। অন্ধ্রপ্রদেশে একদিনে সুস্থ ৬,৬৭৬ জন। এখনও সক্রিয় কেস রয়েছে ৯০ হাজারের বেশি। কর্ণাটকে ৮০,৩৫১ জনের সক্রিয় কেস রয়েছে। একদিনে সুস্থ হয়েছে ৭,০৩৪ জন। তামিলনাড়ুতে ২,৫৬,৩১৩ জন সুস্থ হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর