ভারতবর্ষে নারী সুরক্ষা কি কোনও দিন ফিরবে না? প্রশ্নটা থেকেই যাচ্ছে। একদিকে যখন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় তোলপাড় গোটা দেশ, ঠিক তখন আবার রাজস্থানে একটি মসজিদে খেলনার টোপ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল মৌলবীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। জানা গিয়েছে, অভিযুক্ত মৌলবীর নাম আসজাদ (২২)। গত রবিবার তিনি পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার সঙ্গে এই কুকীর্তি ঘটান। তাও একেবারে ধর্মস্থলে! এই ঘটনায় শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায়। মসজিদের উল্টোদিকেই শিশুটির বাড়ি। তাঁকে খেলনার ‘লোভ’ দেখিয়ে মসজিদে ডেকে আনেন আজাদ। এরপর তাঁর সঙ্গে যৌন নির্যাতন চালান তিনি।


শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার হঠাৎ করে শিশুকন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর মা। এরপর অনেকক্ষণ খোঁজ করার পর তিনি কোনও মারফতে জানতে পারেন, বাড়ির উল্টোদিকের মসজিদে তাঁর কন্যাকে যেতে দেখা গিয়েছে। এরপর সেখানে যাযন তিনি। উদ্ধার করেন নিজের মেয়েকে। কিন্তু, ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। মেয়েকে দেখেই তিনি আঁচ করতে পারেন, তাঁর সঙ্গে কিছু একটা ‘গোলমাল’ হয়েছে।
এরপর পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেফতার করা হয় আসজাদকে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে ধর্ষণের প্রমাণ মেলে। জানা যাচ্ছে, বিগত দুই বছরের বেশি সময় ধরে ওই মসজিদে আসজাদ ওই মসজিদে কাজ করেন। দেশের নানান প্রান্তে রোজই ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারী সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে সত্যিই এবার ভাবনার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







