নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ পথ দুর্ঘটনার বলি অন্তত ৫ জন। শুক্রবার সকালে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষের কারণে ১ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।
আরও পড়ুনঃ দেশের সব রাজ্যে হবে NIA এর শাখা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এই ঘটনায় উদ্ধার করা দেহগুলি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার পরে রাস্তার পরিস্থিতি এবং পুলিশের নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বলেই খবর।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।
সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি এক শিশু সহ ৫, নদিয়ার নাকাশিপাড়ায়
ঘটনার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনা হয়। এই ঘটনার পর স্থানীয় মানুষের অভিযোগ এই রকম ঘটনা প্রায়ই ঘটে। তাদের আরও অভিযোগ এমন একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় কেন ট্রাফিক পুলিশের কোনও নজরদারি থাকে না।



