৫ বাঙালি ভাইকে খুন কার স্বার্থে? শীতলকুচি হত্যা কাণ্ডে চরম হুশিয়ারি বাংলা পক্ষর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৫ বাঙালি ভাইকে খুন কার স্বার্থে? কেন হত্যা করা হল বাংলাভাষীদের? কার স্বার্থে? প্রশ্ন তুলল বাংলা পক্ষ। আজ চতুর্থ দফার ভোটে কোচবিহার জেলার শীতলকুচি তে বাঙালির ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো এবং ‘হত্যা কাণ্ডের’ ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে জমায়েত করেছিল বাংলা পক্ষ। সেখান থেকেই সুর চড়ান কৌশিক মাইতি, গর্গ চট্টোপাধ্যায়রা।

আরও পড়ুনঃ স্কোর ৯/২৮! বাংলায় ভোট চলাকালীন ত্রিপুরায় বড়ো বিপর্যয় বিজেপির।

চতুর্থ দফার নির্বাচনে একেবারে দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছিল শিতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৫ জন। ঘটনার তীব্র নিন্দা করেছে সব দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যুক্তিতে জানিয়েছেন, আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছেন তাঁরা। সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য এবং দেশের রাজনীতি। বাংলা পক্ষের তরফ থেকেও আজ এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরেই বাংলার সম্মান রক্ষা এবং বাঙালির অধিকারের দাবিতে লড়ছে এই দল।

যেখানেই আঘাত এসেছে বাঙালির স্বভিমানের ওপর, তখনই আওয়াজ তুলেছেন দলের সদস্যবৃন্দ। আজকের জমায়েত থেকেও স্পষ্ট বার্তা দিয়েছেন, অবিলম্বে শাস্তি চান অভিযুক্ত জওয়ানদের, চান ঘটনার দ্রুত এবং প্রকৃত তদন্ত। প্রসঙ্গে তাঁরা তুলে আনেন বাংলা ভাষার কথা। যা নিয়েই এতদিন ধরে করে জানাচ্ছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বাংলার বিভিন্ন বিধানসভায় যাওয়া বাইরে থেকে আসা কেন্দ্রীয় বাহিনী যাতে বাংলার সাধারন মানুষের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারে এবং তাদের কথা বুঝতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। কারণ বাঙালি মানুষ খুব সহজেই নাও বুঝতে পারেন ভিনভাষী জওয়ানদের কথা। এছাড়া শুধু আজকের ঘটনা নয়, তীব্র নিন্দা জানিয়েছেন জওয়ানদের দ্বারা বাংলার মেয়ের যৌন নির্যাতনের কথা।

আরও পড়ুনঃ আমার ৫ ভাইকে গুলি করে মেরেছে…ষড়যন্ত্রী শাহ। উত্তরবঙ্গে বিস্ফোরক মমতা।

তারকেশ্বরে যে শিশুকন্যার ওপর অত্যাচার চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী তুলেছেন বাংলা পক্ষের সভ্যরা। তাঁরা এও বলেছেন, বাংলায় ভেদাভেদ হচ্ছে হিন্দু মুসলিমের, সকল ঘটনা সামনে আনা হচ্ছে না। এই অত্যাচার বাঙালির ওপর। আর তাঁর বিরুদ্ধেই তাঁদের আজকের এই প্রতিবাদ জমায়েত। একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে হয় এই সভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত