Mamata Banerjee: ৩০ হাজার চাকরি রেডি, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্মসংস্থান তথা চাকরি নিয়ে বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার বাংলায় কর্মসংস্থানের বার্তা তুলে ধরলেন তিনি। স্টুডেন্টস ক্রেডিট কার্ড (students credit Card) বিতরণের কর্মসূচি থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে কি করতে হবে? কেমন করেই বা করতে হবে? কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানুন…।।

আরও পড়ুনঃ সবজি ক্ষেতে কাজ করার অভিনয়, একেবারে ফিল্মি কায়দায় তৃণমূল নেতাদের খুন

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ হাজার চাকরি (30 Thousand Job) রেডি হয়ে রয়েছে। যে কোনও দিন নিয়োগ দিয়ে দেব।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকেই বেশ কিছুদিন আগেই এই বার্তা দিইয়েছিলেন। যাতে রাজ্যে আরও বেশি করে কর্মসংস্থান তৈরি হয়, তার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

৩০ হাজার চাকরি রেডি, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী
৩০ হাজার চাকরি রেডি, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বলেন বীরভূমে দেউচা-পাচামি কয়লা খনি সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। সেখানে আগামিদিনে ১ লাখ ছেলে-মেয়েদের কাজের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান মমতা। তবে তাঁর স্পষ্ট বার্তা, আমার লক্ষ্য এবার কর্মসংস্থান। এখনও পর্যন্ত ৩০ হাজার চাকরি রেডি আছে বলেও জানান মমতা।

কারা এই কর্মসংস্থানের আবেদন করতে পাবেন?

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পলিটেকনিক ও আইটিআই পাশ করা প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরি দেওয়া হবে। মমতা বলেন, জব ফেয়ার ( কর্ম মেলা) করে সংস্থা আর চাকরিপ্রার্থীদের সেতুবন্ধনের কাজটা রাজ্য সরকার করে দিয়েছে। অর্থাৎ শিল্প সংস্থাগুলির সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের সংযোগ ঘটানোর কাজটা হয়ে গিয়েছে। এবার নিয়োগের পর্ব শুরু হবে।

এদিন বাংলার কৃতী ছাত্রছাত্রেদীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমরা বিদেশে পড়তে যাও। কিন্তু পড়া শেষ করে আবার রাজ্যের মাটিতে ফিরে এসো। কারণ এ মাটি তোমাকে যা দিয়েছে, যা দিতে পারে, তা আর কোনও মাটি পারবে না।’ মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার সন্তানরা যদি বাংলায় না থাকেন, তাহলে এ রাজ্যের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি কারা চালাবে?

৩০ হাজার চাকরি রেডি, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

সমালোচনার সময় নয়, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | News In Bengali: Displacement Due To Metro Work: Not Time To Criticise, Says West Bengal Chief Minister Mamata Banerjee - NDTV Bengali

বাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে একটা সময়ে ক্যাম্পাসিংয়ের রমরমা থাকলেও ইদানিং তাতে কিছুটা ভাটা পড়েছে। আবার পলিটেকনিক, আইটিআইতে সেই পরিসর বরাবরই ছোট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর পলিটেকনিক ও আইটিআই পাশের পর সরকারি উদ্যোগে পৃথক প্রশিক্ষণের কর্মসূচি নিয়েছিল। এদিন সেই প্রসঙ্গেই ৩০ হাজার চাকরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত