দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, অগ্নিকাণ্ডের সার্বিক তদন্ত করবে পৃথক তিন দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, অগ্নিকাণ্ডের সার্বিক তদন্ত করবে পৃথক তিন দল। দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, স্ট্র্যাণ্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে কথা ।অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৯। বহুতলের অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন খোদ দমকল কর্মীরা। ১৩ তলা বিল্ডিংএর ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি সামাল দিতে গিয়ে ২টি লিফটে দমবন্ধ হয়ে ঝলসে প্রাণ হারালেন ৪জন দমকলকর্মী, ২ আরপিএফ,একজন এএসআই ও রেলের ডেপুটি সিসিএম ও তাঁর রক্ষী।

আরও পড়ুনঃ সিঙ্গুরের সর্বনাশ করেছে মমতা, মুকুল শুভেন্দুর পর এবার বলার পালা রবীন্দ্রনাথের!

অগ্নি সংযোগ এবং মৃত্যুর কারণ খুঁজতে তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করবে দমকল, রেল এবং কলকাতা পুলিশ। সন্ধ্যে ৬.৩০টা নাগাদ শুরু হয় এই ভয়ঙ্কর অগ্নিলীলা। সময় অতিবাহিত হতেই ওয়াকিবহাল মহল মনে করছিল এই অগ্নিকাণ্ড শহরের বুকে ফিরিয়ে আনছে নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন। পরিস্থিতি সামাল দিতে আসে দমকল, কিন্তু ৪ ঘণ্টারও বেশি লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ দিলেন মোট ৯ জন। ঘটনা স্থলে শুরু থেকেই উপস্থিত ছিলেন সুজিত বসু, ছিলেন ফিরহাদ হাকিম, রাত্রি ১১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপস্থিত রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি, এবং জানান “মৃত্যুর বিকল্প কিছু হয়না, তবু পরিবারগুলির কথা মাথায় রেখে পরিবার পিছু একজনের চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে।” তবে ঘটনাস্থলে দাঁড়িয়েই সমগ্র ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন বেশ কয়েকটি, তিনি বার বার জানিয়েছেন এটি রেলের অফিস, রেলের জায়গা তবু রেলের কোনো কর্মকর্তা আসেননি, বার বার সাহায্য চেয়েও রেলের থেকে ওই বহুতলের ম্যাপ পাওয়া যায়নি।

তাছাড়া সূত্রের খবর লিফটের সাহায্যে ১৩ তলায় যেতে গিয়েই এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন দমকলকর্মীরা, লিফট বন্ধ হয়ে দমবন্ধ অবস্থায় আগুনের লেলিহান শিখায় ঝলসে গিয়ে প্রাণ হারান দমকলকর্মী এবং আর পি এফ কর্মীরা। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন এই বিষয়েও। প্রশ্ন উঠেছে দমকল আধিকারিকদের মনেও, যেখানে অগ্নি নির্বাপনের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই হলো লিফট ব্যাবহার না করে সিড়ি বা মই ব্যাবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, সেখানে দমকলকর্মীরা লিফট ব্যবহারের সিদ্ধান্ত নিলেন কেনো?

দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, অগ্নিকাণ্ডের সার্বিক তদন্ত করবে পৃথক তিন দল। অগ্নিসংযোগ থেকে মৃত্যু সবকিছুর সার্বিক তদন্তের জন্যই পৃথক ভাবে তদন্ত করবেন কলকাতা পুলিশ, রেল এবং দমকল বিভাগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর