ED কেন তদন্ত করবে? সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে আবেদন ববি-বালুদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা। সাথে প্রায় ৬ কেজি সোনা। এই মুহুর্তে দুজনেই জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। এই পরিস্থিতিতে সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় আরও বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। সেই কারনেই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের ৩ মন্ত্রী।

আরও পড়ুনঃ সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!

গত সোমবার আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করার নির্দেশ দেয়। আজ সেই নির্দেশকেই পুনর্বিবেচনার আর্জি জানালেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। তাঁদের আবেদন এই মামলায় ইডিকে কেন যুক্ত করা? হাইকোর্ট যেন রায় পুনর্বিবেচনা করে।

ED কেন তদন্ত করবে? সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে আবেদন ববি-বালুদের।
ED কেন তদন্ত করবে? সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে আবেদন ববি-বালুদের।

২০১৭ সালে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়, ২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নেতা-মন্ত্রীরা নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে, শাসক দলের একাধিক নেতার সম্পত্তি ২০১১’র পর থেকে কয়েকগুণ বেড়েছে। কোনও কোনও নেতার সম্পত্তি ১ হাজার গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ।

360385 kolkata high court 5

এই নিয়েই কলকাতা হাইকোর্টে বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি মামলা করেন। যেখানে ১৯ জন নেতা মন্ত্রীর নাম দেওয়া ছিল। তাঁরা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহা।এছাড়াও তালিকায় রয়েছেন প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নাম।

ED কেন তদন্ত করবে? সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে আবেদন ববি-বালুদের।

ed1200

তৃনমূলের দাবি, বিষয়টি নিয়ে বিজেপি, বাম ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। যে ১৯ জনের নাম গত সোমবার প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে ছ’জন— ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, শিউলি সাহা, মলয় ঘটক এবং জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই ‘সম্পূর্ণ’ তালিকা তুলে ধরেন ব্রাত্য। তিনি অধীর চোধুরী, সূর্যকান্ত মিশ্র-সহ বিরোধী দলের একাধিক নেতার নাম ওই তালিকায় রয়েছে বলে দাবি করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন