একদিনে সামান্য কমল দেশের সংক্রমণ, তবে টানা ৩ দিন গ্রাফ ৪০ হাজারের ওপরেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিনে সামান্য কমল দেশের সংক্রমণ, ৩০ হাজারের গন্ডি পেরিয়ে আচমকাই লাফ দিয়ে বেড়েছে ভারতের করোনা সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য মত্রকের রিপোর্ট অনুসারে পর পর টানা তিনদিন  দেশের সংক্রমণ ৪০ হাজারের বেশি।

আরও পড়ুনঃ আজ মৃত্যু মাত্র ৫ জনের, স্বস্তি দিয়ে বাংলায় অনেকটা কমল করোনা সংক্রমণ।

তবে ৪০ হাজারের গন্ডির ওপরে থাকলেও গতকালের থেকে বেশ কিছুটা কমেছে সংক্রমণের গ্রাফ। ৪৩ হাজারের পরিসংখ্যান থেকে নেমে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ৪১ হাজার ৬৪৯ জন । এই সংখ্যা যোগ করে এখনো পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড় দাঁড়ালো ৩ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার ৯৯৩ তে।

একদিনে সামান্য কমল দেশের সংক্রমণ, তবে বাড়ছে অ্যাকটিভ কেস। 

একদিনে সামান্য কমল দেশের সংক্রমণ, তবে টানা ৩ দিন গ্রাফ ৪০ হাজারের ওপরেই
একদিনে সামান্য কমল দেশের সংক্রমণ, তবে টানা ৩ দিন গ্রাফ ৪০ হাজারের ওপরেই

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় দেশে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৫৯৩ জন, এবং এখনো পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৩৭ হাজার ২৯১ জন মানুষ। এই নিয়ে করোনা থেকে সুস্থ হলেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজারের কিছু বেশি ভারতবাসী।

দেশে এখনো চিকিৎসাধীন রয়েছেন  ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন করোনা আক্রান্ত। ভারতের বাকি রাজ্য গুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে কেরল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ-কাল লকডাউন বিজয়নের রাজ্যে। তবে কেরলের স্বাস্থ্যমন্ত্রীর মতে করোনা নিয়ন্ত্রণে সে রাজ্যে। বাকি সমস্যা অপর্যাপ্ত টিকাকরণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন