ফের অসুস্থ হয়ে SSKM হাসপাতালে মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র। সকালের দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীর। তারপরেই তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিউডবার্ন বিভাগে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বাংলায় ‘মোদী মেড’ করোনা সামলাবে মমতার ‘বেঙ্গল ইঞ্জিন’, বালুরঘাটে আশ্বাস দলনেত্রীর

উল্লেখ্য এর আগে ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পরেছিলেন তিনি। তখন তাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে অক্সিজেনও দিতে হয়। তখন ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ভোট প্রচারের কারনে সেই পর্যাপ্ত বিশ্রাম তিনি পাননি।

আর সেই ধকল নিতে পারেনি তার শরীর। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল তাকে কামারহাটির প্রার্থী করে । এর আগেও তিনি এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি।

এর আগে বিভিন্ন বিতর্কে জরিয়েছেন তিনি। এবারো ভোটের আগে ফের তাঁকে সারদা কাণ্ডে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু সব বিতর্ক পিছনে ফেলে তিনি ভোটের মঞ্চে অবতীর্ণ হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন