নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরের শহর আজ উপহারের ডালি সাজিয়ে নিয়ে উপস্থিত হয়েছে। একই বছরে হচ্ছে দু-দু’টি ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে পাবে শহরবাসী। কোভিদ মহামারিতে যে চলচিত্র উৎসবকে বর্ণহীন করে তুলেছিল, মহামারি কাটতেই যেন ফিরিয়ে দিল দ্বিগুন আনন্দ। একে বিশ্বকাপের মরশুম, তারপর শীতের আমেজ তাই ইতিমধ্যেই উৎসবের ছোঁয়া লেগেছে নন্দন চত্বরে। সেলেব্রেটিদের আনাগোনা, শেষ মুহুর্তের প্রস্তুতি সব মিলিয়ে জমে উঠেছে শেষের পাঁচটা দিন। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নন্দন চত্বর থেকেই হতে চলেছে অনুষ্ঠানের সুচনা। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ অর্থাৎ শনিবার। সেখানেই েকেবারে পাকাপাকি ভাবে ঘোষণা হল সমস্ত কর্মসূচী।


গতবার সত্যজিৎের শতবর্ষে উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছিল ‘অরণ্যের দিনরাত্রি’ কে। এবার কিংবদন্তী পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে ছবি ‘অভিমান’কে, যা মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এবছর কলকাতায় স্ব পরিবারে আসতে পারেন বিগ-বি। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, জুন মাল্য, ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, রুক্মিণী মিত্রসহ একগুচ্ছ তারকা। এবছরও চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন বিধায়ক রাজ চক্রবর্তী।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২ ডিসেম্বর অবধি চলবে চলচিত্র উৎসব। মোট ১৩০টি ছবি প্রদর্শিত হবে। ৪২ টি দেশের সেরা ছবি গুলি থাকবে এই উৎসবে। তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ২০২২ মুছে যাওয়া মানুষদের জানানো হবে বিশেষ শ্রদ্ধা। শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান জানানো হবে দিলীপ কুমার, হৃষীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, আসিফ আলি আকবর খাঁ, পাওলো পাসোলিনিকে।
পাঁচদিন পরেই কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘অভিমান’ কে

এবারে বসতে চলেছে চাঁদের হাট। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা ও অরিজিৎ সিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কে নেই সেই তালিকায়। বিশ্বকাপ উপলক্ষ্যে থাকবে ক্রীড়াকেন্দ্রিক ছবির প্রদর্শনী। দেখানো হবে ‘চাক দে ইণ্ডিয়া’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘৮৩’ ও ‘কোনি’র মতো এনার্জেটিক ছবি।









