পুজো নিয়ে ফেক পোস্ট। মূল অভিযুক্ত কে গ্রেফতার করল পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজো নিয়ে ফেক পোস্ট। মূল অভিযুক্ত কে গ্রেফতার করল পুলিশ। করোনা আবহের ফায়দা নিয়ে রাজ্য সরকার কে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই অভিযোগে সিলমোহর পড়ল। রাজ্য পুলিশ ভুয়ো অর্থাৎ ফেক তথ্য পরিবেশনের দায়ে গ্রেফতার করল একজন কে। যাকে গ্রেফতার করা হয়েছে সে দূর্গাপূজা সংক্রান্ত একটি ফেক তথ্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ দূর্নীতি মুক্ত বাংলা গড়তে শোভনের দাবী মেনে বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী!

আর সেই তথ্য অনেক মানুষ কে প্রভাবিত করে, যা অত্যন্ত নেতিবাচক। এই ফের তথ্য পরিবেশন নিয়ে ২ দিন আগেই পুলিশ দিবসের অনুষ্ঠানে সরব হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সরাসরি জানিয়েছিলেন যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তাঁদের ছাড়া হবেনা। আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের ৪৮ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত কে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

পুলিশ দিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন,  “অনেকেই বলছে যে দুর্গাপুজো করতে দেওয়া হবে না। এই ফেক খবর ছড়ানো হয়েছে। আমি পুলিশকে বলবো যারা এটা করেছে তাদের খুঁজে বের করতেই হবে। তাদের চড়-থাপ্পড় না মেরে ১০০ বার কান ধরে উঠবোস করাতে হবে। আমি দেখতে চাই। যদি সরকার এই কাজ করে থাকে, তাহলে আমি নিজে সবার সামনে কান ধরে উঠবোস করব। যে রাজনৈতিক দল‌ই এই কাণ্ড করছেন, তাদের বলি সব কিছুর একটা সীমারেখা থাকা উচিত।”

পুজো নিয়ে ফেক পোস্ট। রাজ্য পুলিশ সূত্রে খবর লকডাউন পরবর্তী ৫ মাসে রাজ্য থেকে মোট ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবাই ফেক তথ্য ও ধর্মীয় বিদ্বেষমূলক খবর রটানোর দায়ে অভিযুক্ত। আজ রাজ্য পুলিশের পক্ষ থেক ট্যুইট করে জানানো হয়েছে এই কথা।

রাজ্য পুলিশ জানিয়েছে, “হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর যে ব্যক্তি তৈরি করেছিল ও ছড়িয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ মাসে ফেক সংবাদ ও ধর্মীয় বিদ্বেষমূলক খবর ছড়ানোর অভিযোগে মোট ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর