অ্যাপলের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এবার স্যামসাং সহ অন্যান্য আন্তর্জাতিক মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে একহাত নিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের মতো দেশে মোবাইল উৎপাদন করলে আমেরিকার বাজারে সেগুলির উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
এর আগে ট্রাম্প সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আইফোন ভারত বা অন্য কোনও দেশে তৈরি হয়, তাহলে আমেরিকায় তা বিক্রি করতে হলে ২৫% শুল্ক দিতে হবে।” এখন সেই একই বার্তা পৌঁছাল স্যামসাং ও অন্যান্য সংস্থার কাছেও।


ভারতে মোবাইল তৈরির বিরোধিতা ট্রাম্পের
অ্যাপল ইতিমধ্যেই জানিয়েছে, ২০২৫ সালের জুন ত্রৈমাসিকে যে আইফোন আমেরিকায় বিক্রি হবে, তার বেশিরভাগই ভারতে তৈরি হবে। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প ভারতের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেন। অ্যাপলের ভারত-নির্ভর উৎপাদন পরিকল্পনা বন্ধ করার জন্যও বলেন তিনি।
চিন-মার্কিন শুল্ক যুদ্ধের ছায়া


চিনের সঙ্গে আমেরিকার চলমান ট্রেড ও ট্যারিফ যুদ্ধের মধ্যেই অ্যাপল বিকল্প সরবরাহ শৃঙ্খলার খোঁজে ভারতে বিনিয়োগ শুরু করেছিল। কিন্তু ট্রাম্প সেই কৌশলকেই নস্যাৎ করার চেষ্টা করছেন।
ভারত-বিরোধী বার্তা আবারও স্পষ্ট
শুধু বাণিজ্যই নয়, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ইস্যু নিয়েও ট্রাম্পের মন্তব্য ভারতবিরোধী বলে ধরা হচ্ছে। ফলে রাজনৈতিক কূটনীতিতে এবং বৈশ্বিক ব্যবসায় নতুন করে চাপ তৈরি হচ্ছে ভারতীয় উৎপাদন ক্ষেত্রের উপর।







