প্রতিদিনের জীবনে সুখ-দুঃখ, উত্থান-পতন স্বাভাবিক ঘটনা। অনেকেই বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগাম সতর্কতা পেলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সেই বিশ্বাস থেকেই আগামী ২৪ ঘণ্টায় চারটি রাশির সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরা হল। এই বিষয়ে মতামত দিয়েছেন তারাপীঠ মন্দিরের প্রবীণ সেবায়েত গোলক মহারাজ।
মিথুন রাশি
আগামী এক দিনে জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের জন্য সুযোগ আসতে পারে। পুরনো কোনও পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে কাছের মানুষের সঙ্গে আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। চাকরির নতুন প্রস্তাব মিললেও ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে। পেটের সমস্যা বা হজমজনিত অস্বস্তি হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন।


মকর রাশি
অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ অনুভূত হতে পারে। এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের। প্রেম বা দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা জরুরি। রাগ সংযত রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। আগামী ২৪ ঘণ্টায় নতুন বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
মেষ রাশি
অন্যের কথা ভেবে নিজের ইচ্ছাকে দমন না করাই ভালো। প্রয়োজনে স্পষ্টভাবে ‘না’ বলতে শেখার সময় এসেছে। বয়স্ক কোনও ব্যক্তির পরামর্শ আর্থিক লাভ এনে দিতে পারে। পরিবারের কারও, বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ এই সময়ের মধ্যেই এগোতে পারে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা কাজের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আয় বৃদ্ধির পথ খুলে দিতে পারে। তবে সেই সঙ্গে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রেম বা দাম্পত্য জীবনে সামান্য মতভেদ দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং ছোটখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না।










