বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে। সূত্রের খবর, এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন পর্যবেক্ষকও। কমিশন সূত্রে এমনটাই খবর। রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন আসনের নির্বাচন আছে প্রথম দফায়।
আরও পড়ুন: বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

পাশাপাশি এই তিনটি আসনের নির্বাচনের জন্য আজই এসে পৌঁছচ্ছেন তিন পর্যবেক্ষক। এই তিনটি আসনের মনোনয়ন শুরু হবে কাল থেকেই। ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটে তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট পর্ব অনুষ্ঠিত করতে চায় নির্বাচন কমিশন।

চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে এত কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। যা বাংলার থেকে অনেক কম। দিল্লির সিংহাসন দখলের লড়াই শুরু আগামী ১৯ এপ্রিল থেকে।
তিনটি আসনের নির্বাচনের জন্য ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পৌঁছে গিয়েছেন তিনজন পর্যবেক্ষকও

২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় সপ্তম দফায় ভোট গ্রহণ চলবে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন।দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। আর নির্বাচনের ফলাফল ঘোষণা হবে জুন মাসের ৪ তারিখ।



