ডিসেম্বরে টিকা মিলবে ভারতে। ২০ টি দেশ থেকে ভ্যাকসিনের অর্ডার পেল রাশিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরে টিকা মিলবে ভারতে। ২০ টি দেশ থেকে ভ্যাকসিনের অর্ডার পেল রাশিয়া। বিশ্বের প্ৰথম করোনা ভ্যাকসিন রাশিয়ার! কথা ছিল আগামীকাল অর্থাৎ ১২ই আগস্ট আত্মপ্রকাশ ঘটবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের। কিন্তু পুরো বিশ্বকে চমকে দিয়ে আজই টিকা বাজারে নিয়ে এসেছে রাশিয়া। রাশিয়ায় শুরু হয়েছে সমস্ত রকমের প্রস্তুতি। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের এই ভ্যাকসিনের নাম-গাম-কোভিড-ভ্যাক লিও ভ্যাকসিন (Gam-COVID-Vac Lyo vaccine)

আরও পড়ুনঃ রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা।

এদিন পুতিন ঘোষণা করেন, “আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।” তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে রাশিয়ার ৬০% মানুষ কে এই টিকা দেওয়া হবে। প্রথম টিকাটি নিয়েছেন খোদ পুতিনের কন্যা। ইতিমধ্যেই বিশ্বের করোনা আক্রান্ত ২০টি দেশ থেকে কোটি কোটি ভ্যাকসিনের প্রি-অর্ডার এসে গিয়েছে৷ অর্ডারের পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি ডোজ বলে জানিয়েছেন পুতিন৷ 

গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যারা লড়াই করছেন তাঁদের সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে তাঁদের ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

ডিসেম্বরে টিকা মিলবে ভারতে। সিরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, সবকিছু টিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই ভারতীয় বাজারে আসছে করোনার টিকা। আগামী দু-সপ্তাহের মধ্যেই ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের সঙ্গে যৌথ ভাবে সিরাম কয়েক হাজার রোগীর উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করবে। তিনি আরও বলেছেন, ” বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন মিললেই ২০২০-র শেষভাগেই করোনা ভ্যাকসিন বাজারে ছাড়া হবে। চলতি বছরে ৩০ থেকে ৪০ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষমাত্রা নেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন