নজরবন্দি ব্যুরো: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন, বঙ্গ রাজনীতি নিয়ে। চিঠিতে পার্থ চ্যাটার্জিকে ‘বলির পাঁঠা’ বলার সাথে ১৯ জন তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি মামলায় যে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে যুক্ত করেছে কলকাতা হাই কোর্ট, চিঠিতে সে কথা জানিয়েছেন সুকান্ত।
আরও পড়ুন:সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।
তাঁদের সম্পত্তি কী ভাবে ক্রমশ বাড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুকান্তর দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ওই মামলায় ইডি-র তদন্ত সময়ের অপেক্ষা। সে ক্ষেত্রে যদি ওই সব নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁরা জেলে যেতে পারেন বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

চিঠিতে তিনি লেখেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। আসলে দলের প্রত্যেকে জড়িত। একে একে সবার নামই সামনে আসবে। আর একে একে সব মন্ত্রীরা যদি জেলে যান, তাহলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়তেই পারে।’এবং তিনি আরও লেখন চিঠিতে সুকান্ত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
১৯ তৃণমূল নেতার নাম জানিয়ে, বঙ্গ রাজনীতি নিয়ে চিঠি সুকান্তের

সুকান্ত এই দুই ঘটনারই উল্লেখ করেছেন রাষ্ট্রপতিকে লেখা তাঁর চিঠিতে। শুধু দুর্নীতির কথাই নয়, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সুকান্ত জানিয়েছেন, রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দু’জনের মধ্যে লড়াই চলছে। রাষ্ট্রপতি শাসন সম্পর্কে তিনি বলেন,’রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না, সেটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু, একের পর এক মন্ত্রী জেলে গেলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন তো পড়বেই।’



