নজরবন্দি ব্যুরো: বাড়ছে ডেঙ্গুর দাপট। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। মৃত্যুর ঘটনাও ঘটছে। এবার খাস কলকাতায় ডেঙ্গুর বলি বছর ১৭-এর এক কিশোর। বউবাজারের বাসিন্দা ছিল সে। মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। জ্বর নিয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিল সে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
বৃহস্পতিবার বিকালে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হ্যামারেজিক ফিভার, সেপ্টিক শকের উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের দত্তাবাদেরও এক বাসিন্দা ডেঙ্গির বলি হন ৫২ বছর বয়সি প্রতিমা মণ্ডলের। বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি।

ডেঙ্গি শক সিন্ড্রোমে মৃত্যু হয় তাঁর। এর আগে বিধাননগরেরই ৩১ নম্বর ওয়ার্ডের একজন মারা যান ডেঙ্গিতে। উল্লেখ্য, করোনার মতো ডেঙ্গির ক্ষেত্রেও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করল কলকাতা পুরসভা। রাস্তা হিসাবে একাতাগুলিকে চিহ্নত করা হয়েছে।

কলকাতা ৩৭টি ওয়ার্ডের মধ্যে ৯২টি রাস্তাকে ডেঙ্গির ক্ষেত্রে স্পর্শকাতর হিসাবে চিহ্নত করা হয়য়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা হরিশ চ্যাটার্জি স্টিট এবং কালীঘাট রোডও রয়েছে।
খাস কলকাতায় ডেঙ্গুর বলি বছর ১৭-এর কিশোর, কলকাতা ৩৭টি ওয়ার্ডে ৯২টি রাস্তা স্পর্শকাতর

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই রাস্তাগুলিতে কয়েক সপ্তাহ বাড়তি নজরদারিতে রাখা হবে। যে রাস্তার আশপাশের এলাকায় ডেঙ্গি আক্রান্তের খবর বেশি আসছে সেগুলিকেই চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর হিসাবে।



