শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার, ১১৮টি অর্জুন ট্যাঙ্ক যুক্ত হচ্ছে স্থলবাহিনীতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার, এবার ১১৮ টি অর্জুন ট্যাঙ্ক যুক্ত হতে চলেছে সেনাতে। আজ মঙ্গলবার এই ট্যাঙ্কের ছাড়পত্র দিল  প্রতিরক্ষা মন্ত্রক। গত বছরই ১৮টি ট্যাংক বানানোর জন্য চেন্নাইয়ের কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট বা সিভিআরডিইকে বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আর পড়ুনঃ গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং

এই ট্যাঙ্ক এর ওজন ৬৮ টন আর যে কোন আবহাওয়াতে এই অর্জুন কাজ করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ট্যাংকটিতে রয়েছে ১২০ মিলিমিটার রাইফেলড গান। রয়েছে পিকেটি ৭.৬২ মিমি ককশিয়াল মেশিন গান।

রয়েছে এনএসভিটি ১২.৭ মেশিন গান। অর্জুন মার্ক ১ এ ট্যাংকে লাগানো রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। কোনও বিস্ফোরক যদি অর্জুন মার্ক ১ এ ট্যাংককে উড়িয়ে দেওয়া চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে সক্ষম এই ট্যাংক।

শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার, ফলে ভারতীয় স্থল সেনাতে অর্জুনের সংজোজন আরও বেশি শক্তিশালী করল সেকথা বলার অপেক্ষা রাখে না।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন