পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম, বেহাল দশা কাটাতে ১০৯ কোটির ‘সংস্কার’ বরাদ্দ রাজ্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, কথা ছিল দুর্গাপুজোর পর খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যা পরিস্থিতি তাতে পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম। কারন করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও দুর্গা পুজোর পর স্কুল খুলছে রাজ্যে, ‘সম্ভাবনাময়’ এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার স্কুল সংস্কারে ১০৯ কোটি বরাদ্দ করল নবান্ন।

আর পড়ুনঃ এতদিনে আমার গান গাওয়া সার্থক, শোভন কে ঘিরে বৈশাখীর নাচে মুগ্ধ লোপামুদ্রা!

সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল গুলি সঙ্গস্কারের জন্যে মোট ১০৯ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ১৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলার আধিকারিকরা এই বরাদ্দ অর্থ স্কুল সংস্কারের কাজে লাগাবেন। কিন্তু প্রশ্ন হল স্কুল কবে খুলবে? কারন ইঙ্গিতে পরিষ্কার মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী, পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম।

কারন আজ ৫ই অক্টোবর এই টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল সংস্কারের জন্যে। এদিকে রাত পোহালেই মহালয়া আর ৫ দিন পর পুজো। আর পুজো মানেই পুজোর ছুটি। সুতরাং হাতে গোনা এই ৬ দিনে কি স্কুল সংস্কার সম্ভব? তাই পুজোর ছুটির পর সংস্কারের কাজ চলবে বলে মনে করছে ওয়াকি বহাল মহল। সেই কারনেই পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা প্রায় নেই।

করোনার প্রথম ধাক্কা। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন করোনায়। প্রতিদিন সামনে আসছিল ভয়ঙ্কর ছবি। রাজ্যের হালও ক্রমেই খারাপ হচ্ছিল। প্রতি দিন বাড়ছিল করোনা রোগী। তাই প্রথম ধাক্কায় ৩০ জুন ২০২০ পর্যন্ত রাজ্যে সমস্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাস… তারপর আর খোলেনি স্কুল।

করোনা পরিস্থিতিতে অনলাইনে পঠন পাঠন চালালেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না, ফলে সোজা কথায় বলতে গেলে দেশের শিক্ষাব্যবস্থা করোনার কারণে প্রায় ডকে উঠেছে। এইরকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসলে স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে সরকার।

পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম, বেহাল দশা কাটাতে ১০৯ কোটির ‘সংস্কার’ বরাদ্দ রাজ্যের।

করোনা নিয়ন্ত্রনে এলেও নিরাময় হয়নি, আপাতত স্কুল কলেজ খুলছে না রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন