Dengue: রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। শহর থেকে জেলা, বিভিন্ন জায়গায় যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনই বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই মশাবাহিত রোগে প্রাণ গেল এক শিশুর। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন: পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হল, কবে চাঁদের দেশে চন্দ্রযান-৩?

জানা গিয়েছে, মৃতের নাম পল্লবী দে, পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা। দশ বছরের পল্লবী ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। গত সপ্তাহ থেকেই জ্বরে আক্রান্ত ছিল সে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করলে জানা যায় পল্লবী ডেঙ্গু আক্রান্ত। হাসপাতালের পিআইডব্লিউ ২ নং ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার। কিন্তু এতেও সুফল পাওয়া যায়নি। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। পল্লবীর প্লেটলেট কাউন্ট নয় হাজারের নীচে চলে গিয়েছিল বলেও জানা গিয়েছে। অন্যান্য চিকিৎসা দিয়ে বিফল হয় হাসপাতাল। গত শনিবার মৃত্যু হয় ১০ বছরের শিশুর।

রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর

দিনে দিনে রাজ্যে ডেঙ্গু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এই মারণ রোগ মোকাবিলায় বিভিন্ন অঞ্চলের অবস্থা যে ভালো নয় তা প্রকাশ পেয়েছে স্বাস্থ্যভবনের রিপোর্টে। তবে তালিকার শীর্ষে রয়েছে নদিয়া, এর মধ্যে রয়েছে রানাঘাট-১, রানাঘাট-২, কৃষ্ণনগর-১। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি এমনই বেহাল যে একই বেডে দু-তিনজন করে রাখতে হচ্ছে।

রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর

কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মৃতা দক্ষিণ দমদমের বাসিন্দা। গত সপ্তাহে জ্বর ও মাথাব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রিঙ্কি রায়। স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসকের কোনও চেষ্টা কাজে আসেনি। গত ২১ জুলাই দুপুরে মৃত্যু হয় বছর ৩০-এর রিঙ্কির। সম্প্রতি এক ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু হয় আর জি কর হাসপাতালে। একের পর এক মৃত্যুর খবর ডেঙ্গু নিয়ে আতঙ্ক তৈরি করছে।

রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর

রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর
রাজ্যে ফের বারবাড়ন্ত ডেঙ্গুর, খাস কলকাতায় মৃত্যু এক শিশুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর