TMC-BJP: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, বিজপিতে যোগদান ১০ টি পরিবারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোচবিহারের পর এবার জলপাইগুড়ি। শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করল দশটি পরিবার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি শুরু হতেই একের পর এক এলাকায় তৃণমূলে ভাঙন ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Pori Moni: একাধিক পুরুষ এসেছে গেছে পরীমণির জীবনে! সামলাতেন কীভাবে? টিপস দিলেন অভিনেত্রী

Shamim Ahamed Ads
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ধুপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনয় সাহা মোড় এলাকায় যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয় স্থানীয় দশটি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এনিয়ে পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় বলেন, “বিজেপিকে উজ্জীবিত করতেই তৃণমূল ছেড়ে সাধারণ মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করেছে।”

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা এক সদস্য জানান, “তৃণমূল মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে এলাকার উন্নয়ন স্তব্ধ করেছে। তাই কাটমানি খাওয়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।” গতকাল সন্ধ্যার এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায় সহ প্রমুখ।

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড় ভাঙন, দল ছাড়ল একাধিক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলাসফরের মাঝেই কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল ছাড়লেন ৩২ জন নেতাকর্মী। মঙ্গলবার গণইস্তফা দেন সকলে। তাদের কেউ ছিলেন বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্য। প্রত্যেকের দাবি, দলে গুরুত্ব না পাওয়ায় তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এনিয়ে শাসক দলকে জনবিচ্ছিন্ন দল বলেও কটাক্ষ করে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত