যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে আরও ৩ জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৯

সিসিটিভি ফুটেজ ও আগেই ধৃতদের জের করেই লেকটাউন ও ঘোলা থেকে অভিযুক্তদের পাকড়াও করল বিধাননগর পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় তদন্তে আরও অগ্রগতি। আরও ৩ জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এর মধ্যে ঘোলা এলাকা থেকে ১ জন এবং লেকটাউন থেকে ২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হল এই মামলায়। এর আগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছিল।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্তরা

পুলিশ সূত্রে খবর, আগে ধৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেই এই তিনজনের পরিচয় সামনে আসে। পাশাপাশি সিসিটিভি ফুটেজেও এই তিনজনকে যুবভারতী চত্বরে ভাঙচুর চালাতে দেখা গিয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে আরও ৩ জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৯
যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে আরও ৩ জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৯

সিসিটিভি ফুটেজ এবং প্রাপ্ত তথ্য মিলিয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করা হয়। এরপরই আলাদা আলাদা জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

তদন্ত এখনও চলছে

বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছে, ভাঙচুরের ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে ঘটনার নেপথ্যের পরিকল্পনা ও উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রের ইঙ্গিত, তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত