নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা রোদ্দূরের কুমন্তব্য সংক্রান্ত মামলাটিতে জেল হেফাজত হয় রোদ্দূরের। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। যার ভিত্তিতে রোদ্দূরকে গোয়া থেকে গ্রেফতার করে আনা হয়।
আরও পড়ুনঃ বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, দিলেন খতিয়ে দেখার আশ্বাস
পরে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত রোদ্দূরকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশও দেয়। গত ১৪ জুন ব্যাঙ্কশাল কোর্টে বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে জোড়া মামলার শুনানি হয়েছিল। তার একটিতে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল রোদ্দূরকে।

অন্য মামলাটিতে তাঁকে পুলিশের হেফাজতে রাখতে বলেছিল আদালত। মোট ৩ টি মামলার মধ্যে ২টি মামলায় জামিন পেয়েছিলেন এই বিতর্কিত ইউটিউবার। আর এবার শেষ মামলাটিতেও জামিন পেলেন তিনি। পাটুলি, হেয়ার স্ট্রিট ও চিৎপুর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক অভিযোগ। সেই অভিযোগ থেকে তৈরি হয়েছিল একাধিক ধারায় মামলা।

ঐ তিন থানায় জমা পরা অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২০বি, ৪১৭, ১৫৩, ৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯ ধারায় মামলা দায়ের হয়। এরপর যুক্ত হয় ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারা।

অবশেষে সব মামলাতে জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দূর রায়
তারপর সেই মামলার তদন্তে নেমেই গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল রোদ্দুর রায়কে। এবার সেই সব মামলা থেকেই আপাতত জামিন পেলেন ইউটিউবার।



