TET: বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, দিলেন খতিয়ে দেখার আশ্বাস  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেট মামলায় সামাল দিতে গিয়ে বারবার নাভিশ্বাস রাজ্য সরকারের। ২০১৪ সালের বিজ্ঞপ্তির পরে অনেকে টেট পাশ করেও চাকরি পাচ্ছেন না। এমনকি মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও চাকরি পাননি অনেকে। হাইকোর্টের নির্দেশে টেট মামলার তদন্তে নেমেছে সিবিআই। সোমবার বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা। সভার শেষে তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ defamation Case: বিপাকে সূর্যকান্ত, বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা কারামন্ত্রীর

সোমবার পূর্ব বর্ধমানের গোদার মাঠে কৃষি দফতরের একটি সভায় উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরকারের একাধিক প্রকল্পের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় চাকরি প্রার্থীরা প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। প্রথমে পুলিশ তাঁদের একপাশে সরিয়ে দেয়। পরে স্টেজের পিছনদিকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাঁদের।

286277942 564083971754000 6471755837718794635 n

মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা অভিযোগ জানান ২০২০ সালের ১১ নভেম্বর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে টেট পরীক্ষায় পাশ করা যোগ্য প্রার্থীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৪ সাল থেকে অপেক্ষা করছেন তাঁরা। এখনও তা কার্যকর না হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন বর্ধমানের তিন জন। দুর্গাপুরের স্বাতী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, আসানসোলের সোমা কর এবং জো গ্রামের সুমনা কুমারী দত্ত। পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি। দীর্ঘদিন চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে ছিলেন তাঁরা। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে।

বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, কথা বললেন তিনি 
বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, কথা বললেন তিনি 

চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, আমি এতে কী করতে পারি? কিছু করলেই তো কোর্টে চলে যাচ্ছে। চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আপনারা যেহেতু বলছেন। আমি বিষয়টা দেখব। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, এর আগেও প্রতিবাদ করে জেলে গেছি। আজও প্রস্তুত ছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত লাগছে।

বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, কথা বললেন তিনি 

বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, কথা বললেন তিনি 
বর্ধমানেও টেট প্রার্থীদের প্রশ্নের মুখে মমতা, কথা বললেন তিনি 

এর আগে ধর্মতলার আন্দোলনরত হবু শিক্ষকদের একইভাবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কলকাতা পুলিশ মারফত ফোনে কথা বলেন তিনি। কিন্তু আজও নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন আন্দোলনরত হবু শিক্ষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন