Mango: পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমকে বলা হয় ফলের রাজা। এটি গ্রীষ্মকালীন একটি ফল। আর গ্রীষ্ম মানেই আমের মরসুম। প্রতিটি বাঙালির ঘরে এই সময় চলে আম পার্বণ। আর এই সময় যেন শেষ পাতে এক ফালি আম না থাকলে খাওয়া তেমন তৃপ্তি আসেনা বাঙালির। এই ফলটি এতটাই সমাদৃত যে, আম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। অনেকে গরম পছন্দ করেন শুধু মাত্র আমের কারণেই। শুধু আম খাওয়ার পাশাপাশি অনেকেই আম দিয়ে বানিয়ে নেন নিত্যনতুন পদও।

আরও পড়ুনঃ জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

গরমে গলা ভেজাতে আমের শরবতও বেশ জনপ্রিয়। অনেক পুষ্টিগুণে ভরা এই ফলটির রয়েছে বিভিন্ন উপকারী দিক। তবে তার সাথে আরও একটি বিষয় আম-প্রেমীরা ভাল করেই জেনে থাকবেন, সেটি হল পাকা আম খাওয়ার পর হালকা ঝিমুনি ভাব আসে। ঘুম পায়। আম খাওয়ার পর অনেকেরই এমন হয়। কিন্তু এর কারণ জানেন না বহু মানুষই।

পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?
পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?

পাকা আম খেলে ঘুম আসে এটা আমরা অনেকেই লক্ষ করে থাকব। এমনকি অনেকে রাতে খাওয়ার পর আম খাওয়ার পরামর্শ দেন যাতে ঘুম ভাল হয়। তাহলে কী এমন থাকে পাকা আমে যার কারণে এটি ঘুমকে এতটা বাড়িয়ে তোলে?

পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?
পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?

পাকা আম খেলে ঘুম পায় কেন?
পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান। আম খেয়ে ঘুম পাওয়ার অন্যতম কারণ এটি। আর এটি এমন একটি রাসায়নিক উপাদান যা দ্রুত ঘুম ঘুম ভাব নিয়ে আসে। এতে আরও আছে ভিটামিন বি-৬, ভিটামিন বি-১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এসব ভিটামিন এবং মিনারেল ঘুম সহায়ক হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ আম শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে।

পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?

পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?
পাকা আম খেলেই ঘুম পায়? এমন হওয়ার কারণ জানা আছে কি?

এই ইনসুলিন ট্রিপটোফ্যান মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্কে ট্রিপটোফ্যান থেকে বিভিন্ন নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়। এগুলির মধ্যে অন্যতম সেরোটোনিন। মস্তিষ্ক শীতল ও ঠান্ডা রাখে সেরোটোনিন। মস্তিষ্ক ঠান্ডা হলে শরীরও নিস্তেজ হতে থাকে। ফলে ঘুম পায়। আম খাওয়ার পর ঘুম পাওয়ার কারণ এটাই। মূলত এসব কারণেই পাকা আম খেলে আমাদের ঘুম চলে আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত