নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন যশ, বাদ গেলনা ছেলেও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। যা চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই গোটা মাস জুড়ে প্রচণ্ড নিষ্ঠার সাথে রোজা পালন করে থাকেন মুসলিম ধর্মাবোলম্বী মানুষেরা। আজ তার প্রথম দিন। এই শুভক্ষণে সোশ্যাল সাইট থেকে সকলকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন যশ।

আরও পড়ুনঃ Suny-Nora: সানি লিওনি বনাম নোরা ফাতেহি, বলিউডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই হট অভিনেত্রী

কিন্তু উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে কেনো ট্রোলড হতে হল এই অভিনেতাকে? আসলে রমজানের শুভেচ্ছা জানাতে গিয়ে নেটমাধ্যমে যে ছবি আপলোড করেছেন তা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। সেই ছবিতে সবুজ রঙের একটি ফেজ টুপি পড়ে থাকতে দেখা যায় এই অভিনেতা কে। যা কিছুতেই মেনে নিতে পারছেননা নেটাগরিকদের একাংশ। শুধু যশই নয়, কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তার সঙ্গিনী তথা অভিনেত্রী নুসরতকেও।

আজ যশের আপলোড করা ছবির নিচে অনেকেই কমেন্ট করে তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আবার অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, তাহলে কী ধর্ম বদলালেন যশ? সেইসঙ্গে আরও অনেকে লেখেন, নিজের সঙ্গিনীর সঙ্গে নাকি নিজের ধর্মকে ও নাকি বিসর্জন দিয়েছেন এই জনপ্রিয় টলি অভিনেতা। বাদ গেলনা তাদের একরত্তি ছেলেও। তাকে নিয়েও উঠে আসে একাধিক বিতর্কিত মন্তব্য।

নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন যশ, ফেজ টুপি পড়ার জের 

No description available.
নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন যশ, বাদ গেলনা ছেলেও

তবে শুধু যশই নয় নিন্দুকদের পরোয়া না করেই নিজের অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন নুসরত জাহান। একটি মসজিদে একসঙ্গে ধরা দেন দুজনেই। সেখানে ওড়না মাথায় ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। দুজনেই নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি আপলোড করে লেখেন “রমজান মুবারক।” তারপর থেকেই শুরু হয় বিতর্ক। যশের এই কাজে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে হিন্দুধর্মাবোলম্বীদের অনেককে। যদিও তাদের সংখ্যা অনেকটাই কম। অধিকাংশ মানুষের তাদের জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত