বিশ্বকাপ গ্রুপ পর্বেই এমবাপে-হালান্ডের , সহজ ড্র পেল ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপিং প্রকাশ, ফ্রান্সের টফ গ্রুপ—ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবলপ্রেমীরা যে মুহূর্তটির অপেক্ষায় ছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র প্রকাশের পর তাতে জমে উঠেছে উত্তেজনা। ৪৮টি দেশ নিয়ে হতে চলা এই বৃহত্তম বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড—যারা প্রথম রাউন্ডেই মুখোমুখি হতে চলেছেন। এই গ্রুপিংকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র আলোচনা।

অন্যদিকে তুলনামূলকভাবে অনেকটাই সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, দুই দক্ষিণ আমেরিকান পরাশক্তি। আর পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও পেয়ে গিয়েছেন স্বস্তির মতো এক গ্রুপ। পুরো ড্র-তে বিশেষ কোনও “গ্রুপ অফ ডেথ” দেখা যায়নি। ৪৮ দেশের ফরম্যাট প্রথমবার বলেই, ড্র অপেক্ষাকৃত ভারসাম্যপূর্ণ—এমনটাই মত বিশেষজ্ঞদের।

বিশ্বকাপ গ্রুপ পর্বেই এমবাপে-হালান্ডের , সহজ ড্র পেল ব্রাজিল-আর্জেন্টিনা

ওয়াশিংটনে তারকায় ভরা মঞ্চ, সোনার পদকে সম্মানিত ট্রাম্প

ড্র অনুষ্ঠিত হয় ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে, যেখানে হাজির ছিলেন ফুটবল বিশ্বের বড় বড় কোচ, তারকা, আমেরিকার এনএফএল ও এনবিএ কিংবদন্তিরা।

সব আলোচনার কেন্দ্রে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ঘোষণা করেন, নতুন চালু হওয়া “ফিফা পিস অ্যাওয়ার্ড”-এর প্রথম প্রাপক ট্রাম্প। একটি ভিডিওতে দেখানো হয় কীভাবে ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাকি ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে ইনফ্যান্টিনো ট্রাম্পের গলায় সোনার পদক পরিয়ে দেন।

ট্রাম্প বলেন,
“এটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করতে পেরে গর্বিত।”

সঙ্গীতে বোচেল্লি, হাস্যে কেভিন হার্ট—তারপর শুরু গ্রুপিং

ইতালির কিংবদন্তি গায়ক আন্দ্রেয়া বোচেল্লির সংগীত পরিবেশনার পর মঞ্চে আসেন সঞ্চালক কেভিন হার্ট ও হেইডি ক্লাম। এরপর বিশ্বকাপের থিম সং ‘ডিজায়ার’ পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন ও নিকোল শারজিঙ্গার।

সহজ ড্র পেল ব্রাজিল-আর্জেন্টিনা
সহজ ড্র পেল ব্রাজিল-আর্জেন্টিনা

এরপরই শুরু হয় বহুল প্রতীক্ষিত World Cup 2026 Group Draw। ড্র তোলেন রিয়ো ফার্ডিনান্ড, শাকিল ও’নিল, টম ব্র্যাডি, অ্যারন জাজসহ আমেরিকার ক্রীড়া কিংবদন্তিরা।

ব্রাজিল মরক্কোকে পেয়ে স্বস্তিতে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ড্র-র শুরুতেই ব্র্যাডি তোলেন ব্রাজিলের নাম—গ্রুপ সি। তাদের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে হলেও পরের প্রতিপক্ষ তুলনায় সহজ।
আর্জেন্টিনা প্রথম ম্যাচে লড়বে আলজেরিয়ার বিপক্ষে।

ফ্রান্স পড়েছে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে—গ্রুপ পর্বেই তাদের প্রতিপক্ষ নরওয়ে, ফলে এমবাপে বনাম হালান্ড—উত্তাপ নিশ্চিত।

পর্তুগালের গ্রুপও তুলনামূলক সহজ। রোনাল্ডো শেষবারের মতো বিশ্বকাপে নামতে পারেন—তাই ড্র-এর পর থেকেই শুরু হয়েছে প্রত্যাশা।

২০২৬ বিশ্বকাপ গ্রুপ তালিকা (সংক্ষেপে বিশ্লেষণ)

ড্র ঘোষণার পর যা স্পষ্ট—১২টি গ্রুপের মধ্যে কোনওটিকেই চূড়ান্ত “মারণ গ্রুপ” বলা যাচ্ছে না। বরং দলগুলোর মানের ভিত্তিতে বেশ ছড়ানো-ছিটানো।

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী।

গ্রুপ বি: কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইৎজ়ারল্যান্ড।

গ্রুপ সি: ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী।

গ্রুপ ই: জার্মানি, কুরাসায়ো, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে-অফ বি বিজয়ী, টিউনিশিয়া।

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে।

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজ়বেকিস্তান, কলম্বিয়া।

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। পরদিন খেলবে আমেরিকা ও কানাডা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর